Saturday, April 4, 2026

আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ইয়াসের (Yaas) জেরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের উপকূলবর্তী এলাকায়- সেটা স্বচক্ষে দেখতে আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Benarjee) জানান, শুক্রবার প্রথমে হেলিকপ্টারে সাগরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হিঙ্গলগঞ্জ হয়ে যাবেন দিঘায় (Digha)। সেখানে ক্ষয়ক্ষতি নিয়ে রিভিউ মিটিং করবেন মমতা।

 

এর আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা জানান, নিম্নচাপ কমে গেলেই হেলিকপ্টারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। এমনিতেই মঙ্গলবার থেকে নবান্নের কন্ট্রোল রুমে রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ভার্চুয়ালি সব জেলার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। এবার নিজেই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...