Saturday, June 27, 2026

প্রবল জলোচ্ছাসের জেরে জঙ্গল থেকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ল সুন্দরবনে

Date:

Share post:

আশঙ্কা ছিলই। সেইমতো আগাম ব্যবস্থাও নেওয়া হয়েছিল। কিন্তু আশঙ্কা সত্যি করে শেষ পর্যন্ত সুন্দরবনের( tiger sanctuary of Sundarban) জঙ্গল থেকে লোকালযে ঢুকে পরল বাঘ। বড দফতরের কর্মীরা ইতিমধ্যে বাঘের খোঁজে তল্লাশি শুরু করেছেন। কিন্তু কটা বাঘ লোকালয়ে ঢুকেছে এবং তারা যে কোথায় লুকিয়ে আছে তা জানতে পারাটাই অত্যন্ত কঠিন কাজ। বুধবার সকালে ওড়িশার (dhamara Odisha ধামরা উপকূলে ইয়াসের (Cyclone Yaas) আছড়ে পড়ার পর পরই প্রভাব পড়তে শুরু করেছিল সুন্দরবনের (Sundorbon) জঙ্গলেও। প্রবল ঝোড়ো হাওয়ার দাপট সেইসঙ্গে জলে তীব্র স্রোত। এই দুইয়ের দাপটে সুন্দরবনের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ফেন্সিং ভেঙে চুরমার হয়ে যায়। বন দফতরের কর্মীদের অনুমান সেই সময়েই বাঘ জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে। কিন্তু এখন প্রশ্ন কোথায় লুকিয়ে রয়েছে বাঘ। আতঙ্ক ছড়িয়েছে কুলতুলির মৈপীঠ উপকূল থানা এলাকায়। জাল ও ঘুমপাড়ানি বন্দুক নিয়ে রওনা দিয়েছেন কুলতলি বিট অফিসের বনকর্মীরা। ডিএফও মিলন মন্ডলের নেতৃত্বে একটি কুইক রেসপন্স টিম পুরো জেলার পরিস্থিতির ওপর নজর রাখছেl কুলতলি এলাকায় ক্ষয়ক্ষতির দিক মাথায় রেখে অরণ্যপ্রহরী নামের একটি বড় বোট মোতায়েন রয়েছে l সেই বোটে ১৮ জন সদস্য রয়েছেন। তাঁরা দ্রুত এলাকায় গিয়ে ভেঙে পড়া ফেন্সিং দ্রুত মেরামত শুরু করবেনl কিন্তু গোটা গ্রাম এই মুহূর্তে জলমগ্ন। তাই বাঘ উদ্ধারের কাজে একটু তো সময় লাগবেই। মনে করছেন বন দফতরের কর্মীরা

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...