Saturday, April 4, 2026

তোলাবাজি মামলায় শিলিগুড়ি থেকে অবশেষে গ্রেফতার সেই সাংবাদিক

Date:

Share post:

অবশেষে সিবিআই সেজে তোলাবাজির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল রিপাবলিক বাংলার সাংবাদিক অভিষেক সেনগুপ্ত। বৃহস্পতিবার তাকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিষেকের সঙ্গে গ্রেফতার হয়েছে স্বরূপ ঘোষ নামে আরও এক ব্যক্তি। দুজককেই ২৯ মে পর্যন্ত ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে। ফলে সিবিআই সেজে তোলবাজি চক্রের সুতো গুটিয়ে আনা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত মঙ্গলবার কসবার ব্যবসায়ী অজিত রায়কে সিবিআই জেরা করবে বলে জোর করে তুলে আনে অভিষেক ও তার সঙ্গীরা। নিজাম প্যালেসের নিচে ওই ব্যবসায়ীকে বসিয়ে রাখে। অভিযোগ, সিবিআই সেজে অভিষেক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করে এবং মামলা সালটাতে ২কোটি টাকা দাবি করে। শেষ পর্যন্ত রফা হয় ১৫ লক্ষ টাকায়। টাকা দেওয়ার পর ব্যবসায়ীর সন্দেহ হলে কসবা থানায় অভিযোগ জানান ব্যবসায়ীর স্ত্রী। মঙ্গলবারই অভিযান চালিয়ে পুলিশ ৩জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলো অনির্বাণ কাঞ্জিলাল (৪৩) , অর্ঘ্য সেনগুপ্ত (৪১), রাজু মণ্ডল (৪৫), জুলফিকার আলি (৩৪), আসরাফ আলি (৪০)। এদিনই দুপুরে শিলিগুড়িতে অভিষেক সেনগুপ্ত (২৯) ও স্বরূপ ঘোষকে গ্রেফতার করে ২৯ মে অবধি ট্রানজিট রিমান্ডে নেয় পুলিশ। তোলাবাজি মামলায় সব মিলিয়ে ১০জন গ্রেফতার হলো ৭২ ঘন্টায়। পুলিশ এদের বিরুদ্ধে ‘অ্যাবডাকশন ফর র‍্যানসম’ মামলা রুজু করেছে।

আরও পড়ুন-শাহ ঘনিষ্ঠ প্রশাসকের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে লাক্ষাদ্বীপে

এর মাঝে বুধবার সন্ধ্যায় সিবিআই একটি মেল করে কলকাতার পুলিশ কমিশনারকে। চিঠিতে বলা হয়, সিবিআই সেজে একটি গ্যাং তোলা তুলছে। অন্যদিকে রিপাবলিক বাংলা চ্যানেলও নোটিশ দিয়ে ও ট্যুইট করে অভিষেকের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে। সাংবাদিকের কোনওরকম অনৈতিক কাজে তাদের সমর্থন নেই জানিয়ে প্রবেশনে থাকা সাংবাদিককে বরখাস্ত করে।

একটি সূত্রে খবর, যারা গ্রেফতার হয়েছে তাদের অধিকাংশ বাঘা-যতীন এলাকার, যেখানে অভিষেক থাকে। এদের মাথা অনির্বাণ কাঞ্জিলাল, একটি সূত্র জানাচ্ছে। অনির্বাণ নিজেকে সিবিআইয়ের কর্মী হিসাবে নাকি পরিচয় দিত, দেখা যেত নিজাম প্যালেস এলাকায়। গাড়িতে নীল বাতি লাগানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...