Tuesday, June 23, 2026

“ভুল করে ফেলেছি”, বিজেপি ছেড়ে এবার তৃণমূলে ফিরতে চান রাজ্যের প্রাক্তন মন্ত্রী

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে(assembly election) দল তাঁকে টিকিট না দেওয়ায় ‘বিক্ষুব্ধ’ জার্সি পিঠে চাপিয়ে বাকি অনেকের মতই গেরুয়া শিবিরে মাথা গুঁজেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদাও(Bacchu Hansda)। তবে দল বদলে লাভ হয়নি। বিধানসভা নির্বাচনে বিজেপির(BJP) কার্যত ভরাডুবির পর অবশেষে তৃণমূলে ফেরার আবেদন জানালেন প্রাক্তন বিধায়ক(Ex MLA) বাচ্চু।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাচ্চু হাঁসদা বলেন, ‘আমি বিজেপিতে যোগ দেওয়ার দু’দিন পরেই বুঝতে পেরেছিলাম ভুল করেছি। তখনই বার্তা পাঠিয়েছিলাম পুরোনো দলে। আমাকে ভোট মিটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিল।’ তবে ভোট মিটে গিয়েছে। তৃণমূলের বিপুল জয়ের সঙ্গে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূল থেকে বাচ্চুর ডাক আর আসেনি। এই পরিস্থিতিতে রাজ্য নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এই পরিস্থিতিতে দলের রাজ্য নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী।বোঝানোর চেষ্টা করছেন তৃণমূল ছেড়ে গেলেও তৃণমূলের কোনও ক্ষতি করেনি তিনি।

আরও পড়ুন-দুর্গত এলাকায় ছুটে গেলেন অভিষেক, জোর পেলেন বিপন্নরা

এ প্রসঙ্গে বাচ্চু বলেন, ‘ভোট প্রচারের সময় আমি গোপনে তৃণমূলকে সাহায্য করেছি। বেশ কিছু গোপন বৈঠকও তখন হয়েছে তৃণমূল নেতৃত্বর সঙ্গে।’ উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর একে একে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানাতে শুরু করেছেন দলত্যাগীরা। এই তালিকায় ইতিমধ্যেই নাম উঠে এসেছে সোনালি গুহ, সরলা মুর্মূ, অমল আচার্যদের। এবার সেই পথে হেঁটে তৃণমূলের ফেরার আবেদন জানালেন বাচ্চু হাঁসদা।

Advt

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...