Wednesday, June 24, 2026

অভিযুক্ত সাংবাদিক অভিষেককে ঘিরে রহস্য, পুলিশকে মেল সিবিআইয়ের

Date:

Share post:

সিবিআই সেজে তোলাবাজিতে অভিযুক্ত সাংবাদিক অভিষেক সেনগুপ্তকে ঘিরে রহস্য ক্রমশ বাড়ছে। অভিষককে লালাবাজারে কি তুলে নিয়ে গিয়ে জেরা করা হয়েছিল? তাকে কি কসবা থানায় নিয়ে যাওয়া হয়? যাঁকে তুলে নিয়ে গিয়ে তোলা আদায় করা হয়েছিল, ব্যবসায়ী অজিত রায় কি অভিষেককে শনাক্ত করেন? সবটাই ২৪ ঘন্টা পরেও ধোঁয়াশার মধ্যে রয়েছে। অন্যদিকে সিবিআইয়ের নাম করে একটি দল তোলাবাজি করছে জানিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে বুধবার মেল করেছে সিবিআই।

আরও পড়ুন-মোর্চা ছেড়ে উপনির্বাচনে আলাদা লড়ুক সিপিএম, জেলা নেতৃত্বের চাপে অস্বস্তিতে আলিমুদ্দিন

গত মঙ্গলবার কসবার ব্যবসায়ী অজিত রায়কে সিবিআই জেরা করবে বলে জোর করে তুলে আনে বলে অভিযোগ অভিষেকের সঙ্গীরা। নিজাম প্যালেসের নিচে বসিয়ে রাখে। অভিযোগ, সিবিআই সেজে অভিষেক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করে এবং মামলা সালটাতে ১কোটি টাকা দাবি করে। শেষ পর্যন্ত রফা হয় ১৫ লক্ষ টাকায়। টাকা দেওয়ার পর ব্যবসায়ীর সন্দেহ হলে কসবা থানায় অভিযোগ জানান। পুলিশ অভিযান চালিয়ে আপাতত ৫ জনকে গ্রেফতার করেছে। এরা হলো অনির্বাণ কাঞ্জিলাল (৪৩) , অর্ঘ্য সেনগুপ্ত (৪১), রাজু মণ্ডল (৪৫), জুলফিকার আলি (৩৪), আসরাফ আলি (৪০)। এদের আজই কোর্টে তোলা হবে। পুলিশ এদের বিরুদ্ধে ‘অ্যাবডাকশন ফর র‍্যানসম’ মামলা রুজু করেছে।

কিন্তু অভিষেককে নিয়ে রহস্য বাড়ছে। বুধবার শোনা গিয়েছিল অভিষেককে তুলে নিয়ে আসে লালবাজারের এআরএস জেরা করছে। পরে কসবা থানায় এনে শনাক্তকরণের কাজও চলছে। কিন্তু সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি পুলিশের তরফে। এর মাঝে সিবিআই সেজে একটি গ্যাং তোলা তুলছে জানিয়ে সিবিআইয়ের মেল কলকাতার পুলিশ কমিশনারকে। আর অন্যদিকে রিপাবলিক বাংলা চ্যানেলের নোটিশ দিয়ে ট্যুইট করে অভিষেকের সঙ্গে সম্পর্কচ্ছেদ। কিন্তু অভিষেক যদি অন্যতম অভিযুক্ত হয়, তাহলে তাকে এখনও কেন পুলিশ হেফাজতে নিল না? অভিষেক কোথায়? বলতে পারবে পুলিশ। পুলিশ জানাচ্ছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে। নাকি সেই মহল সক্রিয়, যারা অভিষেককে বাঁচাতে চায়!

Advt

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...