Friday, April 3, 2026

চুঁচুড়া ও হালিশহরের পর এবার টর্নেডো অশোকনগরে, ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ টি বাড়ি

Date:

Share post:

চুঁচুড়া ও হালিশহরের পর এবার টর্নেডো দেখা গেল অশোকনগরে। উত্তর ২৪ পরগণায় টর্নেডোর সাক্ষী অশোকনগরের ২২ নম্বর ওয়ার্ড এবং গুমার একাংশ। শক্তিনগর এলাকায় ফাঁকা মাঠের মধ্যে ধেয়ে আসতে দেখা যায় টর্নেডো। শক্তিনগর এলাকা থেকে গুমা ১ নম্বর পঞ্চায়েত ঝড়ের প্রকোপে ক্ষতিগ্রস্ত। গুমা শক্তিনগর এলাকায় অন্তত ১৫ টি বাড়ি এবং গুমা পঞ্চায়েত এলাকায় অন্তত ২২ টি বাড়ির ক্ষতি হয় বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে। প্রানহানীর ঘটনা না ঘটলেও জনবহুল এলাকায় যদি এরকম তাণ্ডব দেখা দিত ক্ষয়ক্ষতির মাত্রা যে বাড়ত বলাইবাহুল্য।

আরও পড়ুন-পুরুলিয়া বিজেপির চক্রান্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ তৃণমূলের

বৃহস্পতিবার সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ টর্নেডো হানা দেয় উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার ২২ নম্বর সোমা লক্ষ্মী কলোনি ও গুমার একাংশ এলাকায়। ঠিক হালিশহরের মত বিধ্বংসী রূপ নেয় এই ঝড়। নিমেষের মধ্যে প্রায় ৩০ টি বাড়ির টিন হাওয়ায় উড়ে গিয়েছে। বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেন রাজ্যবাসীকে, যে কোথাও কোথাও টর্নেডো হতে পারে। ঠিক সকাল ১০ টা ১৫ টা নাগাদ এমনই ঘটনা ঘটলো। আতঙ্কে রয়ছেন এলাকাবাসী। বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী ঘটনাস্থলে দুপুরের মধ্যেই ক্ষয়ক্ষতি হওয়া এলাকা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে।

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...