Saturday, March 21, 2026

টাকি বয়েজ স্কুলে শিক্ষক -অশিক্ষক কর্মীদের ভ্যাক্সিনেশন কর্মসূচি শুরু হল

Date:

Share post:

রাজ্যের শিক্ষক এবং অশিক্ষক (teaching and non teaching staff of West bengal government) কর্মীদের ভ্যাকসিন (vaccination)দেওয়া শুরু হল গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল (বয়েজ) টাকি হাউজ- এ(Government sponsored multipurpose school (boys) taki house)। রাজ্যের স্কুল শিক্ষা দফতর এবং স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে এই ভ্যাক্সিনেশন কর্মসূচি শুরু হয়েছে। মহানগরের মোট পাঁচটি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম কেন্দ্র হল এই টাকি বয়েজ স্কুল। এই ভ্যাক্সিনেশন কর্মসূচি চলবে ২৮, ২৯, ৩১ মে এবং ১ ও ২জুন – এই পাঁচদিন ধরে। শুক্রবার সকালে টিকাকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও সাংবাদিক এবং এই স্কুলের প্রাক্তনী কুণাল ঘোষ(Kunal ghosh)। সঙ্গে ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ড.স্বাগতা বসাক এবং রাজ্য শিক্ষা দফতরের সহ-সম্পাদক ড.পার্থ কর্মকার। শুক্রবার সকাল থেকেই এখানে টিকাকরনের কাজ শুরু হয়ে গিয়েছে। যাবতীয় কোভিড বিধি মেনে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সী এবং ৪৫ ঊর্ধ্ব প্রত্যেককেই এখানে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।

Pp

 

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...