Friday, April 3, 2026

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় চেলসির

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ( UEFA Championship league) খেতাব জয় চেলসির( Chelsea)। শনিবার চ‍্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তারা হারাল ম‍্যাঞ্চেস্টার সিটিকে( Manchester city) । ম‍্যাচের ফলাফল ১-০। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন হাভেরটজ। এই জয়ের ফলে দ্বিতীয়বার চ‍্যাম্পিয়ন্স লিগ ট্রফির স্বাদ পেল তারা। ইপিএল জয় পেলও, চ‍্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হল পেপ গুয়ার্দিওয়ালার দলের।

ম্যাচের প্রথম মিনিট থেকেই দুই দল নিজেদের রাশ শক্ত করে ধরে রেখেছিল। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তবে এরই মাঝে ম‍্যাচের ৪২ মিনিটে গোল করে চেলসিকে এগিয়ে দেন হাভেরটজ।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় ম‍্যানসিটি। গোলের খোঁজে গ্যাব্রিয়াল জেসুস, ফার্নান্ডিনহো, সের্জিও আগুয়েরোর মতো ফুটবলারদের নামিয়ে দেন গুয়ার্দিওয়ালার। তবে চেলসির রক্ষণভাগ ভেঙে গোল করতে ব‍্যর্থ হন তাঁরা। এরপর পাল্টা আক্রমণে গেলেও, গোলের সংখ‍্যা বাড়াতে ব‍্যর্থ হয় চেলসি। ২০১২ সালের পর ফের চ্যাম্পিয়ন্স লিগ খেতাব চেলসির দখলে।

Pp

Advt

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...