Wednesday, June 24, 2026

না জানিয়ে কেন আব্বাসের সঙ্গে জোট, রাজ্য কমিটির বৈঠকে ঝড়ের মুখে নেতৃত্ব

Date:

Share post:

সিপিএম রাজ্য কমিটির বৈঠকে ঝড়। ঝড়ের মুখে বেসামাল হলেন রাজ্য নেতৃত্ব। তবু বাস্তব থেকে শিক্ষা নিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় রাজ্য নেতারা। বৈঠকে একের পর এক সদস্যদের একটাই প্রশ্ন, আব্বাস সিদ্দকির দলের সঙ্গে কেন জোট করা হল? কেন রাজ্য কমিটির সদস্যদের মতামত না নিয়েই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলো? বৈঠকে তাদের মন্তব্যের জন্য ক্ষমা চান অপূর্ব সরকার, অমল হালদার। বিদ্রোহী তথা আত্মসমালোচনা করার জেরে তন্ময় ভট্টাচার্যকে তিন মাস সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয় বৈঠকে।

আইএসএফের সঙ্গে জোট নিয়ে ভোটের ফলের পরেই মুখ খুলেছিলেন অশোক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য, অমল হালদার সহ একাধিক নেতা। রাজ্য কমিটির বৈঠকে তাঁরা সকলেই সরব ছিলেন। সেই সঙ্গে একাধিক নেতাও। তাঁদের স্পষ্ট কথা, ১৯৭২ সালেও দলের এধরণের পরিস্থিতি হয়নি। মানুষের কাছে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি খান খান হয়েছে। বামেদের উপর মানুষ বিশ্বাস হারিয়েছে। ২০১১ সাল থেকে ভোট কমতে কমতে ১কোটি ২৮ লক্ষ থেকে শুধু ২৮ লক্ষের নিচে নেমেছে। ২০১৬তেও যে পরিস্থিতি ছিল, তার চেয়েও খারাপ ফল। তার মূল কারণ আইএসএফের সঙ্গে জোট। মানুষ মেনে নিতে পারেনি এই সুবিধাবাদী জোট। সংখ্যালঘুরাও মুখ ফিরিয়েছে। তাই বিজেপিকে ঠেকাতে মানুষ বাম-কংগ্রেস নয় তৃণমূলকেই বেছে নিয়েছে। কোনও এক পলিটব্যুরো নেতার ব্যক্তিগতভাবে ভোটে জেতার স্বার্থে এই জোট বলেও কেউ কেউ কটাক্ষ করেন। প্রশ্ন ওঠে কেন জোট নিয়ে দলের নেতাদের মতামত নেওয়া হয়নি, একটা বৈঠকও হয়নি।

তোপের মুখে পড়েও রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানান, তাঁরা জোটে আছেন, থাকবেন। কেউ জোট ভেঙে বেরোতে চাইলে সেটা তাদের ব্যাপার। ফলে ভোটে ভরাডুবির পরেও নিজেদের অবস্থান থেকে এক চুলও সরতে নারাজ সূর্য-বিমানরা। সিপিএম আছে সিপিএমেই।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...