ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায় যুক্ত হল ‘মা ক্যান্টিন’ (Ma Canteen)। বুধবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তৃণমূল সরকারের (TMC Government) জনপ্রিয় এই প্রকল্পের নতুন নাম হবে ‘মা আহার’। তবে নাম বদল ছাড়া প্রকল্পের মূল কাঠামোয় বড় কোনও পরিবর্তন আসেনি।
Sponsored

রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, যে প্রকল্পকে এতদিন ‘ব্যর্থ’, ‘দলীয় প্রচারের মাধ্যম’ বলে সমালোচনা করা হয়েছিল, ক্ষমতায় আসার পর সেটিকেই কেন চালিয়ে রাখতে হচ্ছে? বিরোধীদের দাবি, প্রকল্পের জনপ্রিয়তাকে অস্বীকার করা যায়নি বলেই শেষ পর্যন্ত নাম পাল্টে নিজেদের ছাপ বসানোর চেষ্টা করছে নতুন সরকার।
সরকার অবশ্য নতুনত্ব হিসেবে সপ্তাহে ২ দিন মাছ এবং ২ দিন ডিম দেওয়ার ঘোষণা করেছে। কিন্তু সেই ঘোষণাতেই উঠেছে নতুন বিতর্ক। কারণ বাকি তিন দিন সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হবে। অর্থাৎ আগের মতো নিয়মিত পুষ্টিকর খাদ্য নয়, সপ্তাহের বেশ কয়েকটি দিন উপভোক্তাদের ভরসা রাখতে হবে নিরামিষ মেনুতেই।
‘বহিরাগত’ তকমা ঝেড়ে ফেলে বাংলার আবেগে সওয়ার হওয়ার জন্য মাছ-ভাতের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে ডিমের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। বাঙালিয়ানার প্রচার যতটা, পুষ্টির চিন্তা ততটা নয় বলেই অভিযোগ।
আরও খবর: BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে
কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি বা সামাজিক প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সরকার কেন নাম বদলকে এত গুরুত্ব দিচ্ছে? উঠছে প্রশ্ন। রাজনৈতিক মহলের একাংশের মতে, নতুন সরকার আপাতত প্রকল্পের রং বদল এবং নাম বদলের রাজনীতিতেই বেশি আগ্রহী। ক্যান্টিন বন্ধ করার সাহস নেই, কারণ মানুষ গ্রহণ করেছে। তাই সাইনবোর্ড বদলেই আপাতত রাজনৈতিক সন্তুষ্টি খুঁজছে বিজেপি (BJP Government)।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
1h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
2h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
5h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
5h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
6h ago
More from রাজ্য
View All →
'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
9h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
17h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
18h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
20h ago
