Friday, June 19, 2026

ক্লার্কের বাড়িতে সিবিআই হানা, উদ্ধার প্রায় ৩ কোটি টাকা ও ৮ কেজি সোনা

Date:

Share post:

সরকারি অফিসের(government office) সামান্য কেরানীর অথচ তার বাড়িতেই মিলল নগদ প্রায় ৩ কোটি টাকা ও ৮ কেজি সোনার গয়না। এই ঘটনায় চক্ষুচড়কগাছ সিবিআইয়ের(CBI) বাঘা বাঘা অফিসারদের। সামান্য ক্লার্কের বাড়িতে এত টাকা গয়না কোথা থেকে এলো জানতে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা(Central agency)।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, মধ্যপ্রদেশের ভোপালে ফুড কর্পোরেশনের দপ্তরে(food corporation department) কর্মরত ক্লার্ক কিশোর মীনার বাড়িতে হানা দেয় সিবিআই। এরপর বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নগদ ২.১৭ কোটি টাকা ও ৮ কেজি সোনার গয়না। পাশাপাশি একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে, যেখানে কোথা থেকে কত টাকা নেওয়া হয়েছে, কার কার মাধ্যমে তা আবার বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে তার সমস্ত তথ্য দেওয়া আছে। আপাতত সেই ডায়েরির সূত্র ধরেই তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন:‘আমার কোনও প্রাক্তন স্ত্রী নেই, প্রাক্তন বান্ধবী নেই, প্রাক্তন দলও নেই’, যথারীতি বিস্ফোরক মদন মিত্র

প্রসঙ্গত, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার বেশ কয়েকজন অফিসার একটি দুর্নীতি চক্রে জড়িত রয়েছেন সম্প্রতি এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। সিবিআইয়ের কাছে এ বিষয়ে অভিযোগ জানায় গুরুগ্রামের একটি নিরাপত্তারক্ষী সংস্থা। ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। এখান থেকেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নানা জায়গায় অভিযান চালানো হয়। তবে একজন ক্লার্কের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হওয়ায় রীতিমতো চমকে গিয়েছেন সিবিআইয়ের দুঁদে গোয়েন্দারা।

Pp

Advt

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...