Monday, March 16, 2026

‘৪টে খুন করেছি’! গোবরডাঙা থেকে ধৃত বিহারের ‘মোস্ট ওয়ান্টেড’ দুষ্কৃতী

Date:

Share post:

ক্যামেরার সামনে সগর্বে স্বীকারোক্তি,’চারটে খুন করেছি!’ উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় অভিযান চালিয়ে কুখ্যাত গ্যাংস্টার রাহুল সাহানিকে গ্রেফতার করল বিহার পুলিশ। ধৃতকে বারাসত আদালতে পেশ করে ট্রান্সজিট রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

রাহুল সাহানি। বাড়ি, বিহারের মোতিয়ারি জেলার পিপড়াকোঠী থানার দক্ষিণ ডেকাহা এলাকায়। বছর ২৫-এর এই যুবক এতদিন ধরে ছিলেন মোস্ট ওয়ান্টেট গ্যাংস্টার। ২০-২৫ জন সার্প শ্যুটারকে নিয়ে দল তৈরি করে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছিল সে। খুন, তোলাবাজি, বোমা বিস্ফোরণের একের পর এক ঘটনায় মাস্টারমাইন্ড ছিল এই রাহুল সাহানি। বছর খানেক আগে তার বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করে বিহার পুলিশ।

জানা যায় এই কুখ্যাত গ্যাংস্টার ছয় মাস আগে বিহার থেকে পালিয়ে গোবরডাঙা থানা এলাকায় ভাড়া বাড়িতে আস্তানা গেড়েছিল। মাস ছয়েক ধরে এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু সে। সেখান থেকেই তার যাবতীয় কীর্তিকলাপ চলছিল। শনিবার গভীর রাতে বিহারের তিনটি থানা ও গোবরডাঙ্গা থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয় কুখ্যাত এই সমাজ বিরোধী। রবিবারই তাকে বারাসাত আদালত মারফত ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে বিহারের উদ্দেশ্য।

আরও পড়ুন- নারদ-মামলা স্থানান্তর নিয়ে CBI-এর আবেদনের ফের শুনানি সোমবার

Pp

Advt

 

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...