Monday, April 13, 2026

CBI-এর নথির বহর দেখে বিচারপতির রসিকতা, ‘এ যেন বেড়ে ওঠা শিশু, দিন দিন বাড়ছে’

Date:

Share post:

খুবই ‘সিরিয়াস’ নারদ-মামলার শুনানির সময়ও রসবোধ হারাননি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷

নারদ মামলা স্থানান্তরের জন্য সোমবার হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে তখন একের পর এক নথি জমা দিচ্ছিলেন CBI-এর আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা।
মেহতার দাবি জমা করার পরই মজার ছলে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় মেহেতার উদ্দেশে বলেন, ‘‘আপনার জমা দেওয়া আবেদনগুলো পেলাম। দেখে মনে হচ্ছে এটা যেন বেড়ে ওঠা শিশু। দিন দিন বাড়ছে। মোটা হয়েই চলেছে”৷ সবাই হেসে ওঠেন, মেহেতা অবশ্য এর উত্তরে কিছু বলেননি৷

এদিকে, নারদ-মামলা স্থানান্তর নিয়ে CBI-এর পেশ করা আবেদনের শুনানি সোমবার ঘন্টাখানেকের মধ্যেই স্থগিত হয়ে গেলো৷ প্রযুক্তিগত গোলযোগের কারণে CBI-এর আইনজীবীদের পাঠানো নথির সব ফাইল আসেনি।অভিযুক্তদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা এদিন বিচারপতিদের জানান, CBI-এর পাঠানো নথির কোনও কপি তিনি পাননি। এরপরই বৃহত্তর বেঞ্চ নারদ মামলার শুনানি সোমবারের মতো স্থগিত করে৷ মঙ্গলবার সাড়ে ১১টায় এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে।

Advt

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...