Wednesday, June 24, 2026

আলাপনের অবসর: নতুন মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্র-রাজ্য চরম সংঘাতের আবহে আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Banerjee) মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, ছিল আলাপন বন্দ্যোপাধ্যায় নির্ধারিত অবসর গ্রহণের দিন। কেন্দ্রের তরফ থেকে মঙ্গলবার নর্থ ব্লকে জয়েন করার নতুন চিঠি আসার পরেই মুখ্যসচিবের পদ থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিয়েছেন বলে সাংবাদিক বৈঠক করে জানান মুখ্যমন্ত্রী। আলাপনের জায়গায় রাজ্যের *নতুন মুখ্যসচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আর নতুন স্বরাষ্ট্রসচিব হলেন বিপি গোপালিকা* ।

এর আগে হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwibedi) রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন। তাঁকেই রাজ্যের নতুন মুখ্য সচিব করা হয়েছে। আর প্রাণিসম্পদ বিকাশ ও প্রশাসন কর্মিবর্গ দফতরের অতিরিক্ত সচিব ভগবতী প্রকাশ গোপালিকাকে (BP Gopalika) স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে করা হল।

মুখ্যসচিবের পদে আলাপন বন্দ্যোপাধ্যায়কে আরো তিন মাস রাজ্যে রাখার জন্য কেন্দ্রের কাছে চিঠি দিয়েছিল নবান্ন। তাতে সিলমোহর দেয় কেন্দ্র। তারপরে হঠাৎ কলাইকুন্ডা বৈঠকের দিন সন্ধেয় আলাপনকে নর্থ ব্লকে গিয়ে নতুন পদে গিয়ে যোগ বলা হয়। আলাপন বন্দ্যোপাধ্যায়কে না ছাড়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুরে মমতার সঙ্গে নবান্নে কোভিড এবং ইয়াস নিয়ে প্রশাসনিক বৈঠকেও উপস্থিত ছিলেন আলাপন।

কিছুক্ষণ পরেই ফের সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, আলাপনকে দিল্লিতে যোগ দেওয়ার জন্য আরও একটি চিঠি রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে কেন্দ্র। কিন্তু তাঁর চিঠির কোনও জবাব দেয়নি। এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানান, আলাপন আগেই তাঁর কাছে অবসর নেওয়ার আবেদন জানিয়েছেন। সেই আবেদন মেনে নিয়ে তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে ঘোষণা করেন তিনি। আলাপনের অবসর নেওয়ার পর রাজ্যের নয়া মুখ্যসচিব হিসেবে হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব হিসেবে গোপালিকার নাম ঘোষণা করেন মুখ্যমুখ্যমন্ত্রী।

 

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...