Wednesday, June 24, 2026

‘আচ্ছা চলতা হু দুয়াওমে ইয়াদ রাখনা’, শুভ্রাংশুর কলার টিউন বাড়াচ্ছে দলত্যাগের জল্পনা

Date:

Share post:

সম্প্রতি রাজ্য সরকারের সমালোচনায় রীতিমতো বিরক্ত হয়ে কেন্দ্রীয় বিজেপি নেতাদের(BJP leaders) বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তা নিয়ে কম বিতর্ক হয়নি। এরই মাঝে শুভ্রাংশু কলার টিউনের(caller tune) গান নিয়ে জল্পনা শুরু হল গেরুয়া শিবিরের অন্দরে। বিজপুরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা শুভ্রাংশু রায়কে(Shubhanshu Roy) ফোন করলেই শোনা যাচ্ছে, ‘আচ্ছা চলতা হু দুয়াওমে ইয়াদ রাখনা’। স্বাভাবিকভাবেই ফেসবুকে বিতর্কিত পোষ্টের পর এহেন কলার টিউন দলত্যাগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।

সাধারণত ব্যক্তিবিশেষ তার মানসিক অবস্থা অনুযায়ী মোবাইলের কলার টিউন সেট করে থাকেন। যাতে মুখে কথা না বলেও মনোভাব প্রকাশ করা যায়। যদিও সবসময় এই যুক্তি খাটে না, তবে অনুসন্ধিতসু ও উৎসাহীরা দুইয়ে দুইয়ে চার করে নিতেই ভালোবাসেন। মুকুল পুত্রের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা সেরকম। সম্প্রতি ফেসবুক পোস্টে বিজেপি সমালোচনা করার পর এবার কলার টিউনে ‘চলতা হু’ গান শুনে অনেকেই মনে করছেন তবে কি এবার বিজেপির সঙ্গ ত্যাগের বার্তা দিচ্ছেন শুভ্রাংশু রায়! তবে এমন দাবি সমর্থন করার মতো কোনো রকম তথ্য অবশ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:আলাপনের অবসর: নতুন মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, ২০১১ সালে তৃণমূলের প্রতীকে প্রথমবার বিধায়ক হয়েছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। এরপর ২০১৬ সালেও তৃণমূলের টিকিটে একই আসন থেকে জয়ী হন তিনি। কিন্তু ২০১৭ সালে মুকুল বিজেপিতে যোগ দেওয়ার পর সব হিসেব উল্টে পাল্টে যায়। ২০১৯ এ লোকসভা নির্বাচনের পর বিজেপিতে যোগ দেন তিনি এবং বীজপুর কেন্দ্রে তৃণমূলের কাছে পরাজিত হন। এবার ২০২১ এর নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে শুভ্রাংশুকে লিখতে দেখা যায় ‘জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন।’ এই পোস্ট যে বিজেপিকে উদ্দেশ্য করে লেখা তা বুঝতে কারও অসুবিধা হয়নি। শুভ্রাংশু ফেসবুক পোস্ট প্রসঙ্গে দিলীপ ঘোষ অবশ্য জানান, ‘কারও ব্যক্তিগত মতামত হতেই পারে। কে কি পোস্ট করল তাতে যায় আসে না।’ এরই মাঝে এলো বিদায় বার্তা দেওয়া ফোনের কলার টিউন। যদিও এ প্রসঙ্গে মৌনব্রত নিয়েছেন শুভ্রাংশু রায় ও তার পিতা মুকুল রায়।

Advt

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...