Wednesday, June 24, 2026

Breaking: প্রবাসীদের কাজে লাগিয়ে বঙ্গবিরোধী চক্রান্ত: বিজেপির ভিডিও ফাঁস করলেন কুণাল

Date:

Share post:

বিজেপির আরেকটি অভ্যন্তরীণ ভিডিও ফাঁস করলেন কুণাল ঘোষ। প্রবাসীদের সঙ্গে বিজেপির ভার্চুয়াল বৈঠক। রয়েছেন সুভাষ সরকার, শুভেন্দু অধিকারী। বিদেশ থেকে বাংলার বিরুদ্ধে কুৎসামূলক চিঠি দিল্লির কর্তাদের কাছে আনানোর কথা বলা হচ্ছে। ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন-

BJP video Part 2: দেখুন কী করছেন শুভেন্দু অধিকারী, সুভাষ সরকার? বাংলার নামে কুৎসা, বদনাম করাতে বিজেপিপন্থী প্রবাসী ভারতীয়দের দিয়ে চিঠি দেখানোর চেষ্টা। বিদেশি বিশিষ্টদের , বিশেষ করে বিদেশি জনপ্রতিধিদের বাংলার বিরুদ্ধে অপপ্রচারে কাজে লাগানোর চেষ্টা। বঙ্গবিরোধী অভিযান। ভোটে বিজেপি গোহারা হেরেছে। সেটা মানতে না পেরে পরপর ষড়যন্ত্র।
এই ভিডিও দেখে বিজেপির কেউ যদি আমাকে আক্রমণ করতে যান, তাহলে ভেবে দেখবেন আপনাদের দলের অভ্যন্তরীণ ভার্চুয়াল মিটিংএর ফুটেজ আমাদের হাতে আসছে কী করে? কারণ বিজেপির সঙ্গে প্রবাসীদের এই মিটিংয়ে দলবদলুদের জ্ঞান বিজেপিরই অনেকে সহ্য করতে পারছেন না। তাই ওঁদের নিজস্ব গুটিকয়েক লোকের ভিডিওটাও বাইরে চলে আসছে। বঙ্গবিরোধী কুৎসা ও ষড়যন্ত্রের জন্য এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ভ্রাতৃপ্রতিম অরূপ চক্রবর্তীকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই ভিডিওটির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য। যদিও প্রায় সব প্রবাসী বাঙালিই তৃণমূলের পাশে আছেন। আজগুবি গল্প কেউ বিশ্বাস করেন না।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...