Wednesday, March 18, 2026

স্বস্তি দিয়ে আরও নিম্নমুখী দেশের সংক্রমণের গ্রাফ, কমছে মৃত্যুও

Date:

Share post:

স্বস্তি দিয়ে ক্রমশ নিম্নমুখী দেশের করোনা সংক্রমণের গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪৪ জন।মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের।দীর্ঘদিন বাদে দেশের দৈনিক মৃতের সংখ্যাও কমে ৩ হাজারের নিচে নামল।
মঙ্গলবার কেন্দ্রের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। এখনও অবধি করোনাভাইরাস প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৩১ হাজার ৮৯৫ জনের।
দৈনিক সংক্রমণ কম এবং দৈনিক সুস্থ বেশি হওয়ার জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি। আপাতত দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৮ লক্ষ ৯৫ হাজার জন।

Advt

spot_img

Related articles

টলিউডে শোকের ছায়া, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত চিত্রনাট্যকার ঋতম ঘোষাল!

হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় চিত্রনাট্যকার ঋতম ঘোষাল (Renowned Script Writer Writam Ghoshal passed away)।...

বড় রায় সুপ্রিম কোর্টের! দত্তক মায়েদের ছুটিতে আর বয়সের শর্ত নয়

দত্তক মায়েদের (Adoptive Mother) অধিকারের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। রায়ে স্পষ্ট জানানো হয়েছে,...

নাম ঘোষণার পরদিনই জমজমাট প্রচার কুণালের: বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন প্রার্থীর

ভোটের দামামা বাজতেই ময়দানে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র...

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট...