Saturday, April 4, 2026

অপরাধমূলক কাজকর্মের অভিযোগে ভাঙড়ে ধৃত দুই প্রভাবশালী আইএসফ নেতা

Date:

Share post:

মারধর, হুমকি, রাস্তা অবরোধ, লুটপাঠ-সহ একাধিক অভিযোগে পীরজাদা আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) দল ISF-এর দুই প্রভাবশালীকে নেতাকে গ্রেফতার করলো ভাঙড় থানার পুলিশ (Bhangar PS)। ধৃতেরা হলেন ভাঙড়-১ ব্লকের আইএসএফ (ISF) সভাপতি শরিফুল মোল্লা ও সম্পাদক মিন্টু শিকারি। গতকাল, সোমবার রাতে বড়ালির বাড়ি থেকে শরিফুলকে গ্রেফতার করে পুলিশ। আর ভাঙড়ের রানীগাছি গ্রাম থেকে পুলি গ্রেফতার করে মিন্টু শিকারিকে। বেশ কয়েকদিন ধরে এই দুই আইএসএফ নেতাকে হন্যে হয়ে খুঁজছিল ভাঙড় থানার পুলিশ। ধৃতদের আজ, মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে (Baruipur Court) তুলবে।

উল্লেখ্য, বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে মহাজোট তথা সংযুক্ত মোর্চায় সামিল হয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকির দল সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে লড়াই করে। সংযুক্ত মোর্চার একমাত্র প্রার্থী হিসেবে আইএসএফ খাতা খোলে ভাঙড়ে। তৃণমূল প্রার্থী রেজাউল করিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আব্বাসের ভাই নওসাদ সিদ্দিকি।

আইএসএফ নেতৃত্বের দাবি, তাঁদের দুই নেতাকে গ্রেফতারের পিছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। হারের প্রতিশোধ নিতেই এমন করছে শাসক দল। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পিছনে কোনও রাজনীতি নেই। ধৃত দুই আইএসএফ নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ ছিল।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...