Saturday, February 21, 2026

ব্যাঙ্ক কর্মীদের স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি রেলের

Date:

Share post:

চলতি বছরের ৫ মে থেকে পশ্চিমবঙ্গে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। পরিস্থিতি সামাল দিতে ১৬ মে থেকে রাজ্যজুড়ে কার্যত লকডাউন জারি করেছে রাজ্য সরকার। বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ জুন পর্যন্ত  বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যে সারাদিনে হাতে-গোনা কয়েকটা ট্রেন চলছে রেলকর্মীদের জন্য।

বিগত কয়েক সপ্তাহে হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে দেড় হাজারেরও বেশি চালক, গার্ড ও রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন । ইতিমধ্যে শিয়ালদহ ডিভিশনে ৩০ জন রেলকর্মীর মৃত্যু হয়েছে । আক্রান্ত হয়েছেন হাজার খানেক কর্মী।

এই পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ থেকে কর্মীদের সুরক্ষিত রাখতে স্টাফ স্পেশ্যাল ট্রেনে যে কোনও সাধারণ যাত্রীদের ওঠার অনুমতি দিতে নারাজ রেল কর্তৃপক্ষ। তবে এতদিন শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদেরই স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি মিলেছিল। এ বার সুযোগ পেতে চলেছেন বাংলার ব্যাঙ্ককর্মীরাও।

বাংলার ব্যাঙ্ককর্মীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই পূর্ব রেল কর্তৃপক্ষের কাছে স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতির আবেদন জানিয়েছিল ।
রাজ্য সরকারের সমর্থন মিলতেই কার্যত দীর্ঘদিনের বাধা পেরিয়ে স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতি পেতে চলেছেন এ রাজ্যের ব্যাঙ্ককর্মীরা। ইতিমধ্যেই পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে রাজ্য প্রশাসনের।

এবার নিজেদের উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে টিকিট কাউন্টার থেকে মান্থলি টিকিটও কাটতে পারবেন রাজ্যের ব্যাঙ্ককর্মীরা। একই ভাবে পরিচয়পত্র দেখিয়ে স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়ার অনুমতিও পেতে চলেছেন ব্যাঙ্ককর্মীরা।

অল ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় দেশজুড়ে লক্ষাধিক ব্যাঙ্ককর্মী করোনায় আক্রান্ত। প্রাণ হারিয়েছেন হাজারেরও বেশি ব্যাঙ্ককর্মী। প্রাণ হাতে নিয়ে ব্যাঙ্কিং ক্ষেত্রের জরুরি পরিষেবা সচল রাখার চেষ্টা চালাচ্ছেন ব্যাঙ্ককর্মীরা। রেলের এই সিদ্ধান্তে এবার বাংলার ব্যাঙ্ককর্মীদের দুর্ভোগ অনেকটাই কমতে চলেছে।
মঙ্গলবার অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স’ কনফেডারেশনের (AIBOC) পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় দাস জানান, রেলের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি।

Advt

 

spot_img

Related articles

সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রশ্ন: বন্দেমাতরম-নির্দেশিকা নিয়ে হাই কোর্টে মামলা

একসময় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন তুলে বন্দেমাতরমের একাধিক স্তবক নিয়ে দ্বিমত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বরা। সেই বন্দেমাতরম-এর (Vande Mataram)...

দুবছর পরে নাগরিকত্ব আইনে কার্যকরে কমিটি: নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

বাংলায় নির্বাচনের আগে বার বার নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে উঠেছে প্রশ্ন। মতুয়া সম্প্রদায় ও বাংলাদেশ থেকে ভারতে...

ভারতের সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন: মণিশঙ্কর মুখোপাধ্যায় প্রয়াণে শোক মোদির

বিধানসভা নির্বাচনের আগে বাংলার খারাপ ভালো সব ইস্যুতেই সরব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে তাঁকে শ্রদ্ধা...

আজ ‘অমর একুশে’-র অনুষ্ঠানে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান, বিকেলে ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

'ভাষাই আমার মনের ফসল, ভাষাই মোদের ভোর'- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (International Mother Language Day) শনিবার পশ্চিমবঙ্গ সরকারের তথ্য...