Friday, June 12, 2026

কলকাতা পুরসভার উদ্যোগে এবার ভ্যাকসিনেশন অন হুইলস

Date:

Share post:

সবাইকে দ্রুত ভ্যাকসিন দিতে এবার ভ্যাকসিনেশন অন হুইলস (Vacination on wheels) চালু করছে কলকাতা পুরসভা। মঙ্গলবার, এ খবর জানান ফিরহাদ হাকিম (Firarad Hakim)। আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যাঁরা সুপার স্প্রেডার (Super Spreader) তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব টিকাকরণ করতে হবে। সেই তালিকায় ছিলেন- হকার, মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা, পরিবহন কর্মীরা। কিন্তু কাজের মধ্যে থেকে সময় বের করে ভ্যাকসিন (Vaccine) নিতে যাওয়া অনেক সময় তাঁদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এই সমস্যার সমাধানে এগিয়ে এল কলকাতা পুরসভা।

আরও পড়ুন-মিঠুন মামলায় কোর্টে রিপোর্ট দিল পুলিশ, এবার যাবে নোটিশ

বুধবার থেকে কলকাতার বাজার এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত বাসে হবে টিকাকরণ বলে জানান ফিরহাদ হাকিম। বাসের ভিতর এসিতে বসিয়ে টিকা দেওয়া হবে। সেখানেই আধঘণ্টা বসে আবার কাজে ফিরে যাওয়া যাবে। পোস্তা বাজারের জগদ্ধাত্রী পুজো কমিটির সহায়তায় বুধবার সেখানে এই ভ্যাকসিনেশন অন হুইলস চালু হচ্ছে।

Advt

 

Related articles

স্পিকারকে দেওয়া বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের তালিকা প্রকাশ্যে, সই রয়েছে ১৯ জনের

নির্বাচনে পরাজয়ের পর বিধানসভায় ভাগ হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC), ঠিক তারপরই লোকসভাতেও একই ছবি। জল্পনার অবসান ঘটিয়ে এবার...

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...