Tuesday, June 23, 2026

বিজেপির প্রচার ভোঁতা করে কেন্দ্রের সেরার স্বীকৃতি পেল বাংলার পঞ্চায়েত দফতর

Date:

Share post:

রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির তোলা অপশাসনের অভিযোগ ভোঁতা করে দিল খোদ কেন্দ্রীয় সরকারই। কোভিড পরিস্থিতির মধ্যে ডিজিটাল মাধ্যমে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত (panchayet) ব্যবস্থার কাজকর্ম সুচারুভাবে অব্যাহত রাখার স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েত ব্যবস্থায় ‘e-governance’ ব্যবহারের নিরিখে দেশের ২৮টি রাজ্যের মধ্যে তৃতীয় স্থান ছিনিয়ে নিল পশ্চিমবঙ্গ সরকার (west bengal govt)। অতিমারি সংকটের মধ্যে ডিজিটাল যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে পঞ্চায়েতের কাজ স্বচ্ছতার সঙ্গে পরিচালনা ও তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য পঞ্চায়েত দফতর দক্ষতার সঙ্গে কাজ করেছে বলে মনে করছে মোদি সরকার। সেই কাজের স্বীকৃতিই দেওয়া হল রাজ্য পঞ্চায়েত দফতরকে। দেশে তৃতীয় স্থানাধিকারী হিসাবে রাজ্য পঞ্চায়েত দফতরের কাছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের মানপত্র এসে পৌঁছেছে।

রাজ্যের বেশ কয়েকটি জেলার একাধিক গ্রাম পঞ্চায়েত দেশের সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছে।

প্রসঙ্গত, পঞ্চায়েতে ভাল কাজের নিরিখে রাজ্যের কয়েকটি জেলার গ্রাম পঞ্চায়েত সেরার স্বীকৃতি ছিনিয়ে নিয়েছে। এর মধ্যে আছে বীরভূম, বর্ধমান,পুরুলিয়ার মতো জেলা। কেন্দ্রের কাছ থেকে পুরস্কার পাওয়ায় খুশি রাজ্য। ভাল কাজের স্বীকৃতি মেলার পর নতুন উৎসাহে ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্গঠনের কাজে গতি বাড়ানো হয়েছে। ইয়াস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়াতে ১০০ দিনের কাজের শ্রমিকদের কাজে লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামীণ রাস্তা মেরামত, পঞ্চায়েতের হাতে থাকা বাঁধ নির্মাণ, আবাস তৈরির মত কাজ করানো হবে।

আরও পড়ুন- কলকাতা পুরসভার উদ্যোগে এবার ভ্যাকসিনেশন অন হুইলস

Pp

Advt

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...