Friday, April 3, 2026

গার্লফ্রেন্ড নাকি অন্য মহিলা, মেহুলের গ্রেফতারির পেছনে কে এই মহিলা?

Date:

Share post:

পলাতক হিরে ব্যবসায়ী, মেহুল চোকসির গ্রেফতারি নিয়ে এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছিল গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে ডমিনিকিয়া যান মেহুল।আর সেখানেই ধরা পড়েন তিনি। কিন্তু সূত্রের খবর ,ওই গার্লফ্রেন্ড আসলে পুলিশি অভিযানের এক সদস্য। চোকসিকে ধরার জন্য তিনি পুলিশকে দীর্ঘদিন ধরেই সাহায্য করছিলেন।
কিছুদিন আগেই অ্যান্টিগুয়া থেকে নিখোঁজ হন চোকসি। ভেসেলে করে ডমিনিকা যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করা হয় বলে দাবি। সূত্রের খবর, ওই মহিলা অ্যান্টিগুয়াতেই ছিলেন। প্রাতঃভ্রমণে রোজ চোকসির সঙ্গে দেখা করতেন তিনি। সেই থেকেই বন্ধুত্ব। ২৩ মে মেহুলকে নিজের অ্যাপার্টমেন্টে দেখা করতে ডাকেন ওই মহিলা। সূত্রের খবর, সেখানেই একদল লোক তাঁকে মারধর করে ও ডমিনিকায় নিয়ে যায় । এরপর গ্রেফতার হন চোকসি।
এদিকে মেহুল চোকসিকে দেশে ফিরতে বদ্ধপরিকর ভারত। বুধবারই ডমিনিকার আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইডি। সেখানে তাঁকে দেশে ফেরানোর অনুমতি চাইবে তারা। ইতিমধ্যেই হলফনামাও তৌরি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সেই হলফনামায় কেন্দ্রের অনুমোদন দেওয়ার কথা। তারপরই ডমিনিকার ভারতীয় প্রতিনিধি সেখানকার আদালতে জমা দেবেন ইডির আবেদনটি।

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...