Saturday, February 21, 2026

মুকুলের স্ত্রীকে দেখতে হাসপাতালে অভিষেক, কথা শুভ্রাংশুর সঙ্গে

Date:

Share post:

রাজনীতি যদি সম্ভাবনা শিল্প হয়, তাহলে বুধবারের সন্ধ্যা বিরাট ইঙ্গিত হিসাবে মনে রাখতেই হবে রাজনৈতিক মহলকে। বুধবার হিঙ্গলগঞ্জ থেকে ফেরার পথে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে গেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য মুকুল রায়ের অসুস্থ স্ত্রী কৃষ্ণা রায়কে দেখতে যাওয়া। অসুস্থ মানুষকে দেখতে যাওয়া বাঙালি সৌজন্যের একটা অঙ্গ। কিন্তু অসুস্থ ব্যক্তি যদি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বিধায়ক মুকুল রায়ের স্ত্রী হন এবং দেখা করতে যাওয়া ব্যক্তির নাম যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠতে বাধ্য।

রাজনৈতিক মহলে জল্পনা, মুকুল রায় ক্রমশ তৃণমূলের কাছাকাছি আসতে চাইছেন। ইতিমধ্যে মুকুলপুত্র শুভ্রাংশু বীজপুরে হারের পর বিজেপির উপর যে ক্রমশ আস্থা হারাচ্ছেন, তা স্পষ্ট হয়েছে ফেসবুক পোস্টে। শুভ্রাংশু লিখেছেন, কেন হার? তৃণমূলের সমালোচনা করার আগে দলের নিজের আত্মসমালোচনা করা প্রয়োজন। তারপর জলঘোলা হয়েছে। কিন্তু শুভ্রাংশু কথা ফিরিয়ে নেননি। অন্যদিকে অসুস্থ হলেও মুকুল কার্যত বিজেপির রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। আর সেই কারণে অনেকেই দুয়ে দুয়ে চার করছেন। রাজনৈতিকমহল বলছে, শুধু সময়ের অপেক্ষা। অনেক কিছু ঘটবে।

বুধবার সন্ধে ৬.৪৫ মিনিট নাগাদ কৃষ্ণা রায়কে দেখতে অ্যাপোলো হাসপাতালে দেখতে যান। কেবিনের বাইরে থেকে তাঁকে দেখেন। কৃষ্ণা রায় এই মুহূর্তে কার্যত অচৈতন্য। চিকিৎসা চলছে। ছিলেন শুভ্রাংশু। শুভ্রাংশুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষেক। কথা হয় মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি নিয়েও। অভিষেক চলে যাওয়ার পর, শুভ্রাংশু বলেন, তিনি আপ্লুত। অভিষেকের সৌজন্য তিনি মনে রাখবেন।

সঙ্ঘাতের মধ্যে সৌজন্যের আবহ নিশ্চিতভাবে বহু সম্ভাবনার কথা বলে গেল বুধবার অ্যাপোলো হাসপাতালের ঘটনা।

আরও পড়ুন- উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ব্ল্যাক ফাঙ্গাসে দুই মহিলার মৃত্যু 

Advt

 

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...