Saturday, April 4, 2026

ফের গোপন তথ্য ফাঁস! যোগীর সমর্থনে ট্যুইট করলেই মিলবে ২ টাকা

Date:

Share post:

ফের যোগী আদিত্যনাথের গোপন তথ্য ফাঁস। মুখ্যমন্ত্রী আদিত্যনাথের হয়ে ট্যুইট করলেই মিলবে ২ টাকা! এবার এমনই এক বিতর্কিত অডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। লোকের হাতে হাতে ছড়িয়ে পড়েছে এই অডিও। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনাও। ইতিমধ্যেই যোগীর প্রচারের দায়িত্বে থাকা সংস্থাটি তাঁদের আইটি সেলের শীর্ষ পদে থাকা ব্যক্তিকে বরখাস্ত করেছে।

অডিওতে স্পষ্ট শোনা গিয়েছে দুই ব্যক্তির কথোপকথন। তাঁরা নিজেরা বলেছেন যোগী আদিত্যনাথের সমর্থনে টুইট করলেই পাওয়া যাবে ২ টাকা। অভিযোগ উঠেছে, যোগীর প্রচারের দায়িত্বে থাকা টিমের সদস্যরাই এই কথা বলছিলেন। প্রাক্তন আইএএস সূর্যপ্রতাপ সিং এই অডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে এখনও পর্যন্ত এই অডিও ক্লিপ নিয়ে প্রচার সংস্থার কোনও প্রতিক্রিয়া মেলেনি। আইটি সেলের শীর্ষ পদে থাকা মনমোহন সিংকে বরখাস্ত করেছে।

আরও পড়ুন-সরকারি কর্মীরা করোনা টিকা না নিলে মিলবে না বেতন, যোগীরাজ্যে কড়া নির্দেশ

কিন্তু জল্পনা উস্কেছে মনমোহন সিং। বরখাস্ত হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,”হাজার জবাবের চেয়ে নীরবতা ভালো। যা অনেক প্রশ্নকে চাপা দিয়ে দেবে”। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিজেপির মুখপাত্র মণীশ শুক্লা বলেছেন, এই বিষয়টি সম্পূর্ণ একটি বেসরকারি সংস্থার অভ্যন্তরীণ ব্যাপার। এতে বিজেপি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কোনও যোগ নেই”।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...