Friday, June 26, 2026

সরকারি কর্মীরা করোনা টিকা না নিলে মিলবে না বেতন, যোগীরাজ্যে কড়া নির্দেশ

Date:

Share post:

টিকা নিতে না চেয়ে নদীতে ঝাঁপ দিচ্ছেন গ্রামবাসীরা, আক্রমণ করা হচ্ছে স্বাস্থ্য কর্মীদের(health worker) উপর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একাধিক ছবি ভাইরাল হয়েছে উত্তর প্রদেশ(Uttar Pradesh) থেকে। শুধু সাধারণ মানুষ নয় টিকা নিলে মৃত্যু হবে এমন গুজবে পা দিয়ে ভ্যাকসিন(vaccine) নিতে নারাজ বহু সরকারি কর্মী। এমন পরিস্থিতিতে কড়া নির্দেশ দেওয়া হলো উত্তর প্রদেশের ফিরোজাবাদের সরকারি কর্মীদের। স্পষ্টভাবে জেলা প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল ভ্যাকসিন না নিলে বেতন দেওয়া হবে না এই জেলার সরকারি কর্মচারীদের। স্বাভাবিকভাবেই এমন নির্দেশিকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বুধবার ফিরোজাবাদের চিপ ডেভলপমেন্ট অফিসার চর্চিত গৌর জানিয়েছেন, এমন নির্দেশ জারি করা হয়েছে জেলাশাসক চন্দ্র বিজয় সিংয়ের তরফে। চর্চিত গৌর বলেন, ‘জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, করোনার ভ্যাকসিন না নিলে মে মাসের বেতন সেই কর্মীকে দেওয়া হবে না।’ জেলা ট্রেজারি দফতর ও অন্যান্য দফতরকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। তালিকা তৈরি করতে বলা হয়েছে কোন কোন সরকারি কর্মী করোনা টিকা নেননি। উল্লেখ্য, দিন কয়েক আগে উত্তরপ্রদেশের ইতাওয়াহতে নির্দেশিকা জারি করা হয় মদ কেনার জন্য বাধ্যতামূলক ভাবে নিতে হবে টিকা। এমনকি টিকা না নিলে মদ মিলবে না এমন একটি নির্দেশিকা টাঙিয়ে দেওয়া হয় মদের দোকান গুলির সামনে।

আরও পড়ুন:বিদেশি ভ্যাকসিন ছাড়পত্রের জন্য ট্রায়ালের প্রয়োজন নেই ভারতে, সিদ্ধান্ত DCGI-এর

প্রসঙ্গত, আগামী জুন মাসের মধ্যে উত্তরপ্রদেশে ১ কোটি মানুষকে টিকাকরনের টার্গেট নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে টিকা নিতে নারাজ সাধারণ মানুষকে টিকার জন্য উৎসাহী করতে নানান পন্থা অবলম্বন করছে স্থানীয় প্রশাসন। সেই লক্ষ্যেই এবার মদের দোকানে প্লাকার্ড টাঙ্গানোর পাশাপাশি সরকারি নির্দেশিকা জারি হল টিকা না নিলে মিলবে না বেতন।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...