Friday, June 26, 2026

বিদেশি ভ্যাকসিন ছাড়পত্রের জন্য ট্রায়ালের প্রয়োজন নেই ভারতে, সিদ্ধান্ত DCGI-এর

Date:

Share post:

ভ্যাকসিন সঙ্কটের মধ্যেই বিদেশি কোনও টিকা ছাড়পত্রের জন্য ট্রায়ালের প্রয়োজন নেই ভারতে। নির্দিষ্ট কিছু দেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনও টিকা ব্যবহারে অনুমোদন দিলে ভারতেও সেই ভ্যাকসিন জরুরিভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র পাবে। জানিয়ে দিলে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।

করোনা অতিমারির মধ্যে দেশজুড়ে চলছে ভ্যাকসিন সঙ্কট। কেন্দ্র জানিয়েছে জুলাই বা আগস্টের শুরু থেকেই পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া যাবে দেশে। যার জেরে দিনে এক কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবে কেন্দ্রীয় সরকার। আপাতত ভ্যাকসিন মিক্সিংয়ের দিকে যাচ্ছে না কেন্দ্র। কোভিশিল্ড ও কোভ্যাকসিনের প্রোটোকলই মানবে বলে জানিয়েছে সরকার। ইতিমধ্যেই বিদেশি টিকা ট্রায়াল ছাড়াই দেশে জরুরিভিত্তিতে ব্যবহার করারও অনুমতি দিল ডিসিজিআই।

আরও পড়ুন-মোদি-শাহকেও মহামারি আইন শোকজ করা হোক: আলাপন ইস্যুতে তীব্র আক্রমণ অভিষেকের

DCGI-এর প্রধান ভি জি সোমানি চিঠিতে জানিয়েছেন, “ভারতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভ্যাকসিনের প্রয়োজন রয়েছে। দ্রুত টিকাকরণ কর্মসূচিও চালাতে হবে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। ফাইজার এবং মডার্নার মতো বিদেশি ভ্যাকসিন সংস্থাগুলি ভারতে নিজেদের টিকা বিক্রি করতে চায়। সংশ্লিষ্ট সংস্থাগুলি আবেদন করেছিল, ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে ভারতে ট্রায়ালের শর্ত এবং ভ্যাকসিন ব্যবহারের পর কোনও ক্ষতি হলে জরিমানার শর্ত বাতিল করুক সরকার। প্রথম শর্ত মেনে নিয়েছে DCGI। কিন্তু জরিমানা সংক্রান্ত শর্তটি নিয়ে এখনও কিছু জানায়নি DCGI। সূত্রের খবর, ভ্যাকসিন নিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাকে নিতে হবে না।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...