Friday, April 3, 2026

করোনা যুদ্ধে এবার এগিয়ে এলেন যুবরাজ সিং, ১০০০ বেডের ব‍্যবস্থা করলেন তিনি

Date:

Share post:

করোনা( corona) যুদ্ধে এবার এগিয়ে এলেন যুবরাজ সিং( Yuvraj singh)। ১০০০ বেডের ব‍্যবস্থা করলেন তিনি। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারতবাসী। এই লড়াইয়ে এগিয়ে এসেছেন অনেক ক্রিকেটারই। অক্সিজেনের সঙ্কট মেটাতে এগিয়ে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিরা। বাদ যাননি বিদেশি ক্রিকেটাররাও। প‍্যাট ক‍্যামিন্স, ব্রেট লিরা অক্সিজেনের সঙ্কট মেটাতে অনুদান দিয়েছেন।

দেশে পায় করোনার আক্রান্ত লাখেরও বেশি। এই অবস্থায় হাসপাতালে বেড পেতে নাজেহাল মানুষের জীবন। এই কঠিন অবস্থাকে কাটাতে নিজের ফাউন্ডেশনের ইউউই ক‍্যানের মাধ্যমে সাহায‍্যের হাত বাড়ালেন যুবরাজ।

এদিন নিজের টুইটারে যুবি লেখেন,” করোনার দ্বিতীয় ঢেউ আমাদের জন‍্য অসহায়জনক। অসংখ্য মানুষের প্রান হারিয়েছে, এবং  হাজারও প্রবল অস্বস্তিতে ভুগছে। মিশন ১০০০ বেড একটি প্রচেষ্টা যাতে হাসপাতালে গুরুত্বপূর্ণ চিকিৎসায় সাহায্য করা যায়। আমাদের এই লড়াইয়ে যোগ দিন, যাতে আমরা অমূল‍্য এই জীবনগুলি বাঁচাতে পারি।”

আরও পড়ুন:ফিরছে চ‍্যাম্পিয়ন্স ট্রফি, ঘোষণা আইসিসির

Advt

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...