Thursday, June 25, 2026

তৃণমূলে ফিরতে চান মালদহের ১৮ পঞ্চায়েত সদস্য

Date:

Share post:

তৃণমূলে ফিরতে চেয়ে এবারে জেলা সভানেত্রীর কাছে আবেদন জানালেন মালদহের রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ১৮ জন সদস্য। বিধানসভা নির্বাচনের আগে ১৮ জন সদস্য দল ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। দলীয় স্তরে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে । এমনটাই জানিয়েছে জেলা তৃণমূল সভানেত্রী মৌসুম নূর। অন্যদিকে ভয় দেখিয়ে বিরোধীদের দলে টানা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। পঞ্চায়েত নির্বাচনে রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির ৩০ টি আসনের মধ্যে ২৬ টি দখল করে তৃণমূল কংগ্রেস ও চারটি আসনে জয়লাভ করে কংগ্রেস। পরবর্তী সময়ে ওই চার কংগ্রেস সদস্য ও তৃণমূলের নাম লেখান। বিরোধী-শূন্য হয়ে পড়ে রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ওই পঞ্চায়েত সমিতির ১৮ জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। সংখ্যালঘু হয়ে পড়ে তৃণমূল। ভোট পর্ব শেষ হতেই ফের দলবদলের হিড়িক। এবারে দলে ফিরতে চেয়ে জেলার তৃণমূল সভানেত্রী মৌসম নুর কে চিঠি দিলেন রতুয়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির দলত্যাগী ১৮ জন সদস্য। পঞ্চায়েত সমিতির সদস্য শুভম সরকার বলেন, ভুল করে বিজেপিতে গেছিলাম। বুঝতে পেরেছি। আবার তৃণমূলের ফিরে আসতে চাই। তাই জেলা সভানেত্রী ও বিধায়ক এর কাছে আবেদন জানিয়েছি। এই বিষয়ে জেলা তৃণমূল সভানেত্রী মৌসুম নূর বলেন, ১৮ জন সদস্য দলে ফিরতে চেয়ে আবেদন করেছেন। দলীয় স্তরে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্ত বিষয়টি রাজ্য নেতৃত্ব কে জানানো হবে বলে তিনি জানিয়েছেন। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ভয় দেখিয়ে তৃণমূল এইসব কাজ করছে। আমরা কাউকে জোর করে ধরে নিয়ে আসিনি। জোর করে ধরে রাখতেও চাইনা। তবে বিজেপিতে থাকলে সম্মানের সাথে তারা কাজ করতে পারবেন।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...