Tuesday, June 23, 2026

ফৌজদারি আইনে আলাপনকে জড়াতে চক্রান্ত, ভিন্নমত দিলীপ-শুভেন্দুর

Date:

Share post:

ফৌজদারি আইনে আলাপন বন্দ্যোপাধ্যায়কে জড়াতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দিল্লির সরকারের একটি মহল। সঙ্গে বিজেপির একাংশ। মহামারী আইন দিয়ে বিপদের জালে বাঁধা হচ্ছে আলাপনবাবুকে। সর্বোচ্চ শাস্তি একবছর কারাবাস বা জরিমানা। সেই সঙ্গে অবসরকালীন প্রাপ্যতে জটিলতা। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আলাপন কোনো দোষ করেননি। তাঁর চিঠির জবাবও প্রধানমন্ত্রী দেননি। প্রাক্তন আমলারা সরব চক্রান্তের প্রতিবাদে।
এদিকে আলাপন ইস্যুতে তীব্র মতপার্থক্য চলছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দিলীপশিবিরের বক্তব্য: আলাপনের সমালোচনা হোক। কিন্তু বেশি বাড়াবাড়িতে মানুষ বিরক্ত হচ্ছেন। অন্যদিকে শুভেন্দু দিল্লির সুরে সুর মিলিয়ে কড়া ব্যবস্থার পক্ষে। এ নিয়ে বিজেপিতেই বিভাজন স্পষ্ট। দিল্লি টিভি বিতর্কে এ নিয়ে বক্তাদের মুখ খুলতে বারণ করেছে।

আরও পড়ুন- তৃণমূলে ফিরতে চান মালদহের ১৮ পঞ্চায়েত সদস্য

Advt

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...