Sunday, June 28, 2026

BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএল সেমিফাইনালের প্রথম লেগে ওড়িশা এফসি-র কাছে হার ভুলে ফিরতি ম্যাচে ফোকাস মোহনবাগানের। কোচ আন্তোনিও লোপেজ হাবাসের প্রতিশ্রুতি, রবিবার যুবভারতীতে ৬০ হাজার দর্শক-সমর্থকের উপস্থিতিতে ফল বদলে দিয়ে ফাইনালে উঠবে তাঁর দল।

২) মৃত্যুর মুখ ঠেকে বাঁচলেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার গাই হুইটাল। একেবারে চিতাবাঘের মুখ থেকে ফিরে এলেন জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার। চিতাবাঘের হাত থেকে হুইটালকে বাঁচান তাঁর পোষ্য কুকুর। এই মুহুর্তে স্থিতিশীল হুইটাল। যেই কথা জানিয়েছেন হুইটালের স্ত্রী হানা।

৩) ঘোরোয়া ক্রিকেটে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি একধাক্কায় অনেকটাই বাড়াতে চলেছে বিসিসিআই। অর্থাৎ এখন রঞ্জিট্রফি, সৈয়দ মুস্তাক আলি বা বিজয় হাজারে ট্রফি খেলে কোটিপতি হবেন ক্রিকেটাররা।

৪) ইতিহাস ভারতীয় ফুটবলে। রেকর্ড হারে বাড়ল নথিভুক্ত মহিলা ফুটবলারের সংখ্যা। গত ২১ মাসে নথিভুক্ত মহিলা ফুটবলার বেড়েছে ১৬,২১২ জন। বৃদ্ধির হার ১৩৮ শতাংশ। ২০২২ সালের জুন মাসে ভারতে নথিভুক্ত মহিলা ফুটবলার ছিলেন ১১,৭২৪ জন। ২০২৪ সালের মার্চ মাসে তা হয়েছে ২৭,৯৩৬ জন।

৫) চলতি বছর জুন মাস থেকে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। আইপিএল-এর পরে বসবে ক্রিকেটের মেগা টুর্নামেন্ট। তাই আইপিএলের মাঝেই হবে টি-২০ বিশ্বকাপের দল । বোর্ড সূত্রে খবর, একাধিক ভাল তরুণ ক্রিকেটারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না। অনভিজ্ঞতা এবং বিশ্বকাপের মঞ্চে ভারতের খারাপ পারফরম্যান্সের কারণেই ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- আইপিএল-এ ভালো খেলেও টি-২০ বিশ্বকাপে জায়গা হবে না এই তরুণ ক্রিকেটারদের : সুত্র

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...