Thursday, June 18, 2026

ত্রিমুকুট অধরা, ফাইনালে মুম্বইয়ের কাছে হেরে কী বললেন বাগান কোচ হাবাস?

Date:

Share post:

ত্রিমুকুট অধরাই রইলো মোহনবাগান সুপার জায়ান্টের। দুরান্ড কাপ, লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হলেও, আইএসএল ট্রফি জয় হলো না বাগেনের। গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় মুম্বই সিটি এফসি। আর মুম্বই যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলেছে তা ম্যাচ শেষে মেনে নেন বাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বললেন, শুরু থেকে শেষ পর্যন্ত মুম্বই দাপটের সঙ্গে খেলেছে।

ম্যাচ শেষে এই নিয়ে হাবাস বলেন, “ প্রথম ৪৫ মিনিটে খুবই ভাল খেলেছে মুম্বই। আমরা গোল করলেও ভাল খেলেছে ওরাই। ওদের অভিনন্দন। ওরা ক্রমাগত আক্রমণ করে গিয়েছে। আমরা সেই তুলনায় আক্রমণে উঠতেই পারিনি। কোনও দল যখন ক্রমাগত আক্রমণ করে আর কোনও দল যদি রক্ষণ করতেই থাকে, তা হলে কে জিতবে সেটা বোঝাই যায়। ”

এই ম্যাচে শাস্তির কারণে ছিলেন না সাদিকু। হাবাসের মতে সাদিকু না থাকাটা ম্যাচে মোড় ঘুরিয়ে দিয়েছে। হাবাস বলেন, “ সাদিকু খুব আগ্রাসী খেলোয়াড়। মাঠের মধ্যে অনবরত ছটফট করতে পারে। দিমিত্রি বা ক্যামিন্সের তুলনায় অনেক বেশি সক্রিয় এবং আগ্রাসী। ও থাকলে আমাদের জেতার সম্ভাবনা নিঃসন্দেহে বাড়ত। তবে এখন তো আর ইতিহাস বদলানো যাবে না।”

আরও পড়ুন- আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই, মোহনবাগানকে হারাল ১-৩ গোলে

Related articles

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...