Thursday, June 18, 2026

অনুষ্ঠান চলাকালীন সুনিধিকে ছোড়া হল বোতল, আঁতকে উঠলেন গায়িকা!

Date:

Share post:

প্লে ব্যাক শুরু অনেক পরে, ছোট থেকেই মঞ্চে অনুষ্ঠান করে সকলের প্রিয় হয়ে উঠেছেন গায়িকা। এবার সেই শোয়ের মঞ্চেই এমন অনভিপ্রেত ঘটনায় হকচকিয়ে গেলেন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। তবে পরিস্থিতি সামাল দিলেন অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে। দেরাদুনে এই শো (Sunidhi Chauhan show in Dehradun) করছিলেন শিল্পী। নিজের গানে মোহিত করেছিলেন দর্শকদের। উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন অনুরাগীরা। হঠাৎ ছন্দপতন। সুনিধিকে লক্ষ্য করে মঞ্চে জলের বোতল ছুড়লেন কেউ না কারা। আঁতকে উঠলেন গায়িকা (Singer)!

বলিউড সঙ্গীত জগতের উজ্জ্বল তারকা সুনিধি চৌহান। দেশ তো বটেই বিদেশেও ফলোয়ারের সংখ্যা কম নয়। আর তাঁর সঙ্গেই কিনা এমন ঘটনা। দর্শকের এই অভব্যতার জবাব অবশ্য গানের মাধ্যমেই দেন সুনিধি। মাইক ধরে অল্প আলাপের সুর বাঁধেন শিল্পী। তারপর অত্যন্ত নম্র ভাবেই বলেন, “এভাবে বোতল ছুড়ে কী হবে বলো! শো বন্ধ হয়ে যাবে। তোমরা কী সেটাই চাও?” এরপর দর্শকরা কিছুটা লজ্জিত হয়ে পড়েন। পরবর্তীতে আর বিপত্তি ঘটেনি। তবে নেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ঘটনা।

 

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...