Friday, June 26, 2026

নিলামে বিক্রি হয়ে গেল লিওনেল মেসির সই করা বিখ্যাত ন্যাপকিন

Date:

Share post:

নিলামে বিক্রি হয়ে গেল লিওনেল মেসির সই করা বিখ্যাত ন্যাপকিন। যেই ন্যাপকিনে ছিলো মেসির এফসি বার্সেলোনায় চুক্তি করা সই। নিলামে এই ন্যাপকিনের দাম উঠল সাত লক্ষ ৬২ হাজার পাউন্ড যা ভারতীয় মুদ্রায় আট কোটি টাকারও বেশি। এই ন্যাপকিন যে নিলামে উঠবে, তা আগে থেকে জানাই ছিল।

বার্সেলোনায় মাত্র ১৩ বছর বয়সে যোগ দিয়েছিলেন মেসি। তার আগে বাবা জর্জের সঙ্গে একটি হোটেলে আলোচনায় বসেছিলেন বার্সেলোনার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সাচ।কিন্তু তখনও মেসিকে সই করানোর কাগজপত্র তৈরি হয়নি। কিন্তু মেসিকে কোন মতে ছাড়তে নারাজ বার্সা। কোনও মতেই এমন ফুটবলারকে সই করানোর সুযোগ হাতছাড়া করতে চাননি রেক্সাচ। আর সেই কারণে সেই হোটেলের একটি ন্যাপকিনেই মেসিকে দিয়ে প্রাথমিক সই করিয়ে নেন তিনি। সেই ন্যাপকিনে লেখা বয়ান অনুযায়ী, ১৪ ডিসেম্বর ২০০০ সালে বার্সেলোনার হয়ে প্রথমবার কোনও চুক্তিতে সই করেছিলেন মেসি। সেখানে রেক্সাচ ছাড়াও মিঙ্গুয়েলা এবং আর্জেন্তিনায় মেসির এজেন্ট হোরাশিও গ্যাগিওলি ছিলেন। রেক্সাচ প্রতিশ্রুতি দিয়েছিলেন, মেসিকে নিজের তত্ত্বাবধানে যত্নে রাখবেন।

এরপর ইতিহাস। বার্সেলোনার হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন লিও। যা আজও মনে দাগ কেটে রয়েছে ফুটবপ্রেমীদের।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস




Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...