Thursday, June 18, 2026

চরমে বাকযুদ্ধ, বিরাটকে কড়া ভাষায় তোপ গাভাস্করের

Date:

Share post:

ফের বিরাট কোহলিকে কড়া ভাষায় সমালোচনা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। চলতি আইপিএল-এ ব্যাট হাতে রান তুললেও কোহলির স্ট্রাইক রেট নিয়ে উঠছে প্রশ্ন। বারবার সমালোচিত হচ্ছেন তিনি। কয়েকদিন আগে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে কড়া সমালোচনা করেন গাভাস্কর। সমালোচকদের জবাব দিয়েছিলেন কোহলিও। তাঁকে আবার কড়া ভাষায় উত্তর দিয়েছেন গাভাস্কর।

গত ২৮ এপ্রিল গুজরাত টাইটান্সকে হারানোর পর স্ট্রাইক রেট নিয়ে সমালোচকদের কড়া জবাব দেন কোহলি। বিরাট বলেছিলেন, “ আমার বিশ্বাস সবাই আমার স্ট্রাইক রেট নিয়ে কথা বলছে না। আমি স্পিন খেলতে পারি কিনা সেই নিয়ে তারাই আলোচনা করছে যারা এসব নিয়ে কথা বলতে ভালোবাসে। আমার কাছে দলকে জেতানোই আসল। গত ১৫ বছরে সেটাই করে আসছি। জানি না যারা একটা জায়গায় বসে এই কথাগুলো বলছেন তাঁরা ওই পরিস্থিতিতে পড়েছেন কিনা। আমি এখন এই সব কথায় আর কান দিই না। নিজের কাজ করে যাই। আত্মসম্মান বজায় রেখে খেলতে চাই। সমর্থকদের জন্য খেলতে চাই।“ কোহলির এই বক্তব্য আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে বেশ কয়েক বার সম্প্রচারিত হয়েছে। আর এতেই রেগে গিয়েছেন গাভাস্কর। তিনি বলেন, “ কোহলির বক্তব্য পরেও অন্তত ছ’বার দেখানো হয়েছে। এই সাক্ষাৎকারে কোহলির কাছে জানতে চাওয়া উচিত ছিল, সে কোন সমালোচকদের কথা বলছে। ধারাভাষ্যকারদের কথা বলতে চাইছে কি? ধারাভাষ্যকারেরা তো সেই চ্যানেলের জন্যই কাজ করছেন। তা হলে সে সময় ধারাভাষ্যকারদের কেন প্রশ্ন করতে দেওয়া হল না?”

এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “ এরা বারবার বলে বাইরের কে কী বলল, তাতে আমাদের যায় আসে না। তাহলে কেন বাইরের লোকেদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আমরা সকলেই কমবেশি ক্রিকেটটা খেলেছি। হয়তো অত বেশি খেলিনি। আমরা সেটা নিয়েই কথা বলি যেটা দেখি। কারও নামে অপপ্রচার করি না। আমাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নেই, থাকলেও সেটার ভিত্তিতে আমরা মন্তব্য করি না। আমরা মন্তব্য করি, যেটা হচ্ছে সেটা দেখেই। ধারাভাষ্যকররা তখনই প্রশ্ন তুলেছিল, যখন আপনার স্ট্রাইক রেট ছিল ১১৮। আপনি ওপেন করতে আসছেন, আপনার স্ট্রাইক রেট থাকছে ১১৮, আপনি ওই একই স্ট্রাইক রেট নিয়ে ১৪ বা ১৫তম ওভারে আউট হয়ে যাচ্ছেন। সেটার জন্যও যদি প্রশংসা দাবি করেন, তাহলে আলাদা ব্যাপার।”

আরও পড়ুন- ডোপ বিতর্ক , বজরং পুনিয়াকে নির্বাসিত করল নাডা



Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...