Thursday, June 18, 2026

ডোপ বিতর্ক , বজরং পুনিয়াকে নির্বাসিত করল নাডা

Date:

Share post:

কুস্তিগির বজরং পুনিয়াকে সাময়িক ভাবে নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। অভিযোগ গত মার্চে সোনিপতে আগামী অলিম্পিক্সে তিনি জাতীয় ট্রায়ালের সময় ডোপ নমুনা দেননি। সেখানে তিনি ডোপিং পরীক্ষার জন্য মূত্রের নমুনা দিতে অস্বীকার করেন। সেই অপরাধে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন প্রতিযোগিতার আগেই বজরংকে সাময়িক ভাবে নির্বাসিত করা হয়েছে।

এই নিয়ে নাডা কর্তৃপক্ষ জানিয়েছেন, গত ১০ মার্চ বজরংয়ের কাছে মূত্রের নমুনা চাওয়া হয়েছিল। তিনি নমুনা দিতে অস্বীকার করেন। এরপর বজরংয়ের বিরুদ্ধে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডাকে অভিযোগ জানানো হয়। বিষয়টি নিয়ে নাডা কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন ওয়াডা কর্তৃপক্ষ। তারপর দুই সংস্থা যৌথ ভাবে বজরংকে নমুনা না দেওয়ার কারণ ব্যাখ্যা করে জানাতে বলে। একাধিক বার নোটিশ পাঠানো হয় কুস্তিগিরকে। জানা যাচ্ছে, গত ২৩ এপ্রিল শেষ বার নাডা চিঠি দিয়ে বজরংকে ৭মের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এই নিয়ে যদিও মুখ খুলেছেন বজরং। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেন, “আমি কখনই নাডার কাছে ডোপ টেস্ট দিতে অস্বীকার করিনি।” বজরং-এর অভিযোগ, তাঁকে পরীক্ষার জন্য যে কিট দেওয়া হয়েছিল, তা মেয়াদ উত্তীর্ণ ছিল। কেন তাঁকে এরকম কিট হয়েছিল, তার উত্তর না পাওয়া পর্যন্ত তিনি পরীক্ষা দিতে রাজি হননি। আপাতত, তাঁর আইনজীবী সম্পূর্ণ বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন বজরং।

আরও পড়ুন- ত্রিমুকুট অধরা, ফাইনালে মুম্বইয়ের কাছে হেরে কী বললেন বাগান কোচ হাবাস?

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...