Tuesday, June 9, 2026

খানাকুলে আক্রান্ত তৃণমূল, ভাঙা হল প্রার্থী মিতালি বাগের গাড়ি

Date:

Share post:

রবিবাসরীয় প্রচারে হুগলির খানাকুলে আক্রান্ত রাজ্যের শাসকদল। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের গুন্ডা বাহিনী আক্রমণ করে বলে অভিযোগ। ঘাসফুল প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়, পিছনের উইন্ডশিল্ড টুকরো টুকরো হয়ে গেছে। তৃণমূলের অভিযোগ, মিতালি বাগের (Mitali Bag)উপরেই হামলা চালাতে এসেছিল বিজেপির লোকজন। তাঁকে না পেয়ে গাড়িতে যথেচ্ছ ভাঙচুর চালানো হয়।

জোরকদমে প্রচার চালাচ্ছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। যেখানেই যাচ্ছেন মানুষের সমর্থন উপচে পড়ছে। আর তাতেই গেরুয়া নেতারা ভয় পেয়ে এমন নিন্দনীয় কাজ করছেন বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে। খানাকুল ২ নম্বর ব্লকের মোস্তাফাপুর পার্টি অফিসের সামনেই গাড়ি রাখা ছিল। তৃণমূল বলছে, প্রার্থী সেখানে ছিলেন না তাই রক্ষা পেয়েছেন। এবারে প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলে জানাচ্ছেন দলের তরফে জানানো হয়েছে। অন্যদিকে হুগলির চুঁচুড়াতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছিড়ে দেওয়ার অভিযোগ পদ্ম শিবিরের বিরুদ্ধে। নির্বাচনে পরাজয় টের পেয়েই বিজেপি এইসব করছে বলে তোপ দেগেছে তৃণমূল শিবির (TMC)।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...