Thursday, June 18, 2026

প্রয়াত মালা সিনহার স্বামী, ভেঙে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী

Date:

Share post:

স্বজনহারা মালা সিনহা (Mala Sinha)। কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। সূত্রের খবর প্রয়াত তাঁর স্বামী চিদাম্বর প্রসাদ লোহানি (Chidambar Prasad Lohani)। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেত্রীর স্বামী। মুম্বইয়ের বাইরে নবতিপর স্বামীর দেখাশোনা মালা নিজেই করতেন। দিন কয়েক আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর।

প্রায় দু-দশক ধরে সিনে পর্দা কাঁপিয়ে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন মালা সিনহা। ‘কবিতা’, ‘শহরের ইতিকথা’, ‘পৃথিবী আমারে চায়’, ‘লুকোচুরি’র মতো সিনেমাতে তাঁর অভিনয় চোখে পড়ার মতো। পাশাপাশি ‘পিয়াসা’, ‘অনপড়, ‘দিল তেরা দিওয়ানা’, ‘গুমরাহ’, ‘হিমালয় কি গোদ মে’, ‘আঁখে’র মতো বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন। কলকাতায় বেড়ে ওঠা হলেও নেপালি-খ্রিস্টান পরিবারে জন্ম মালা সিনহার। নেপালি সিনেমা ‘মাটিঘর’-এ অভিনয় করার সময় চিদাম্বর প্রসাদ লোহানির সঙ্গে আলাপ। সেখান থেকেই প্রেমের শুরু যা পরবর্তীতে বিয়ে পর্যন্ত গড়ায়। ৫৮ বছরের দাম্পত্যে এবার ইতি। শোকস্তব্ধ অভিনেত্রী।

 

Related articles

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...