Tuesday, June 23, 2026

নামকরণ হল করোনার প্রজাতিগুলির, সবচেয়ে উদ্বেগজনক প্রজাতিটি রয়েছে ভারতেই!

Date:

Share post:

করোনাভাইরাসের প্রজাতিগুলির নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে যে দুটি প্রজাতি পাওয়া গিয়েছিল তাদের একটার নাম কাপ্পা অন্যটি হল ডেল্টা। যে প্রজাতিটি ভারতেই প্রথম দেখা যায় সেই বি ১.৬১৭.২-র নাম হয়েছে ‘ডেল্টা’। অন্যান্য দেশের সঙ্গে যে প্রজাতিটি তার আগেই ভারতে পাওয়া গিয়েছিল সেটি বি১.৬১৭.১ ‘কাপ্পা’। নামকরণের ক্ষেত্রে গ্রিক অক্ষর ব্যবহৃত হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার হু জানিয়েছে ভারতে পাওয়া বি.১.৬১৭.২ প্রজাতিই শুধুমাত্র উদ্বেগজনক।

হু জানিয়েছে, বি.১.৬১৭.২ প্রজাতিটিই ভারতে মারাত্মকভাবে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়েছে। সেটি তিনটি লিনিয়েজে ভাগ হওয়ার কারণে একে ট্রিপল মিউট্যান্ট ভাইরাস-ও বলা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানাচ্ছে, বি.১.৬১৭.২ থেকেই বেশি সংখ্যায় আক্রান্ত হওয়া এবং উপসর্গের ঝুঁকি জনসাধারণের। বাকি দুটির ক্ষেত্রে সংক্রমণের হার তুলনামূলকভাবে কম। ইউনাইটেড নেশন্স হেলথ এজেন্সি এই প্রজাতিটিকে উদ্বেগজনক প্রজাতি (ভেরিয়েন্ট অব কনসার্ন) বলেছে।

আরও পড়ুন-টাকার বিনিময়ে টিকা ১৮-৪৪ দের, কেন্দ্রের নীতিকে ‘অযৌক্তিক’ বলে ভর্ৎসনা শীর্ষ আদালতের

নভেল করোনাভাইরাসের এই প্রজাতি ভারত ছাড়াও বিশ্বের আরও কিছু দেশে মিলেছে। আর তা দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। হু জানিয়েছে, করোনাভাইরাসের এই প্রজাতির বিষয় আরও গবেষণা, সাবধানতা অবলম্বন করতে চায় তারা। করোনাভাইরাসের এই প্রজাতির নামকরণ নিয়ে আপত্তি করেছিল ভারত। ভাইরাসটিকে ‘করোনার ভারতীয় প্রজাতি’ বলে উল্লেখ করাই ছিল অসন্তোষের মূল কারণ। সম্প্রতি বি.১.৬১৭ প্রজাতিটিকে কোভিড–১৯ এর ডেল্টা প্রজাতি নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Advt

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...