Tuesday, April 7, 2026

একবার TET পাস করলে আর বসতে হবে না পরীক্ষায়, সার্টিফিকেট আজীবন বৈধ

Date:

Share post:

হবু শিক্ষক-শিক্ষিকাদের জন্য সুখবর। করোনা (Corona) আবহে তাঁদের জন্য বড়সড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। টিচার্স এলিজিবিলি টেস্ট বা TET সার্টিফিকেটের বৈধতা থাকবে আজীবন। অর্থাৎ, একবার যে চাকরি প্রার্থী টেট পাস করবে, তাঁকে আর কোনওদিন লিখিত পরীক্ষায় বসতে হবে না। তিনি সেই সার্টিফিকেট নিয়েই ইন্টারভিউতে বসতে পারবেন। টুইট করে নয়া সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Education Minister) রমেশ পোখরিওয়াল (Ramesh Pokhriyal)। এর আগে এই সার্টিফিকেটের বৈধতার মেয়াদ ছিল ৭ বছর। স্বভাবতই কেন্দ্রের এমন ঘোষণায় খুশি হবু শিক্ষক-শিক্ষিকার।

২০১১ সালে নির্দেশিকা জারি করে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন (NCTE) জানিয়েছিল, শিক্ষক পদে চাকরি পাওয়ার জন্য প্রথমে টেট পরীক্ষায় বসতে হয় কর্মপ্রার্থীদের। সফল পরীক্ষার্থীদের সার্টিফিকেটও দেওয়া হয়। পরবর্তী ধাপে সেই সার্টিফিকেটের সুবাদে মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউতে বসার সুযোগ পাবেন তাঁরা। তখনই জানানো হয়েছিল, টেট উত্তীর্ণ হওয়ার পর কোনও প্রার্থীর সার্টিফিকেট বৈধ থাকবে ৭ বছর পর্যন্ত। এদিন বৈধতার সেই মেয়াদ ৭ বছরের পরিবর্তে আজীবন করে দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

Advt

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...