Wednesday, June 24, 2026

সাতসকালেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা

Date:

Share post:

তিন বছর আগে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ, শুক্রবার সকালে আচমকাই ট্রেনের একটি কামরায় আগুন লেগে যায়। জানা যায়,শিয়ালদহ থেকে আলিপুরদুয়ারের দিকে যাওয়ার সময় ট্রেনটির কামরার ব্রেকশুতে আচমকা আগুন লেগে যায়। আগুন লাগার ঘটনা চাউর হতেই তড়িঘড়ি ট্রেন থামানো হয়।
জানা গিয়েছে, শুক্রবার ট্রেনটি আলিপুরদুয়ার পৌঁছনোর আগে বাগডোগরা স্টেশনের কাছে পৌঁছতেই ধোঁয়া দেখা যায়। এসি টু টায়ারের একটি বগিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রেনে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় রেলের নিরাপত্তারক্ষী ও দমকলবাহিনী। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, তিন বছর আগে কাঞ্চনকন্যাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেইসময় মাল জংশন থেকে ট্রেন ছাড়ার অল্প পরেই ট্রেনের চালক ইঞ্জিনের গিয়ার-বক্সে আগুন জ্বলতে দেখেন। বাগরাকোটের কাছে ট্রেনটিকে দাঁড় করানো হয়। এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কামরার আগুন নিয়ন্ত্রণে আনে। সেবারও অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Advt

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...