Saturday, June 27, 2026

‘ঋণের তুলনায় বেশি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে’, নিজেকে ‘জালিয়াত’ মানতে নারাজ মালিয়া

Date:

Share post:

ঋণখেলাপিতে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার(Vijay Mallya) বিপুল সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ইডি। সম্প্রতি অর্থপাচার প্রতিরোধ আইনে বিশেষ আদালতের পৃথক দুটি রায়দানের ফলে ইডির(ED) বাজেয়াপ্ত করা বিজয় মালিয়ার ৫,৬৪৬.৫৪ কোটি টাকার সম্পত্তি বিক্রি করার পথে হাঁটতে চলেছে ১৭টি ব্যাঙ্কের কনসোর্টিয়াম। ইতিমধ্যেই এসবিআই-এর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম সেই সম্পত্তির উপর থেকে অ্যাটাচমেন্ট তোলার আবেদন করে। তাতে ইডি কোনও আপত্তি করেনি। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর সরব হতে দেখা গেল খোদ বিজয় মালিয়াকে। এক টুইটে তিনি দাবি করলেন, যত টাকা তিনি ঋণখেলাপি করেছেন তার তুলনায় অনেক বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

ঋণখেলাপিতে অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়াকে বারবার ‘জালিয়াত’ হিসেবে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। এই জালিয়াত মন্তব্যের প্রতিবাদ জানানোর পাশাপাশি সম্প্রতি এক টুইটে বিজয় মালিয়া লেখেন, “টিভিতে দেখছি বারবার আমার নামের আগে জালিয়াত বিশেষণ উল্লেখ করা হচ্ছে। কিন্তু এটা কি কেউ মানছে না কিংফিশার এয়ারলাইন্সের ধারের তুলনায় আমার অধিক সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে? একাধিকবার প্রকাশ্যে আমি কি এ কথাটা বলিনি যে আমি ১০০ শতাংশ ঋণ শোধ করে দেব? এখানে জালিয়াতি কোথায়?”

উল্লেখ্য, ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া দীর্ঘদিন ধরে ব্রিটেন বসবাস করছেন। ইতিমধ্যে তাঁর প্রত্যার্পণের চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। একাধিকবার সেই বিষয়ে কাজ এগোলেও একাধিক মামলায় মালিয়ার প্রত্যার্পণ সম্ভব হচ্ছে না। এর মধ্যে গতবছর বিজয় মালিয়া জানান, তিনি সমস্ত ঋণ ফিরিয়ে দিতে চান। অহেতুক তাঁকে অভিযুক্ত করা হচ্ছে। এই কথা বললেও সেই বিষয় পদক্ষেপ করতে দেখা যায়নি মালিয়াকে।

Advt

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...