Sunday, June 21, 2026

প্রচার পেতে মামলা দায়ের, জুহিকে ২০ লক্ষ টাকা জরিমানা দিল্লি আদালতের

Date:

Share post:

5G টেলিকম নিয়ে আদালতে মামলা করেছিলেন অভিনেত্রী জুহি চাওলা। কিন্তু শুক্রবার তাঁর সেই মামলাকে খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। এমনকি অভিনেত্রীকে ২০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।
5G টেলিকম প্রযুক্তির তেজস্ক্রিয় বিকিরণ পরিবেশ ও বাস্তুতন্ত্রের ওপর ক্ষতি করতে পারে।এই প্রযুক্তি আগামী দিনে বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্থ হবে সমগ্র প্রাণীকূল। পশু-পাখিদের স্বতস্ফূর্তভাবে বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়বে। এই মর্মে দিল্লি আদালতে একটি মামলা দায়ের করেন অভিনেত্রী, জুহি চাওলা। তাঁর সঙ্গে এই মামলায় সঙ্গ দেন আরও ২ স্বেচ্ছাসেবী, বীরেশ মালিক এবং টিনা বচনি।
আজ ছিল মামলার শুনানি। ভার্চুয়ালি শুনানিতে আদালত জানায়, অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক নানা ধরণের তথ্যের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে। আদালত আরও জানায়, অহেতুক পাবলিসিটি পাওয়ার জন্য এই মামলা দায়ের করেছেন অভিনেত্রী। যা সম্পূর্ণ ভিত্তিহীন। অভিনেত্রী আদালতে না এসে প্রথমে সরকারের কাছে তাঁর আবেদন রাখতে পারতেন। তাই আদালতের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার জন্য জুহিকে ২০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

Advt

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...