Saturday, June 27, 2026

ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী কলাকুশলীদের জন্য রেশন এবং কুড়ি লক্ষ টাকা দিলেন হৃত্বিক রোশন

Date:

Share post:

রাজ্যে করোনা সংক্রমণ (Corona pandemic) এখনো কমেনি। কাজেই মহারাষ্ট্রে (Maharashtra) এখনো লকডাউন (lockdown is going on)চলবেই। রাজ্য সরকার স্পষ্টভাবেই নির্দেশিকা জারি করেছে। শুটিং বন্ধ গোটা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির (shutdown in Mumbai film industry)কাজ বন্ধ । কাজ বন্ধ মানে টাকা নেই । বহু কলাকুশলীর এমন অবস্থা হয়েছে যে ঘরে চাল কেনার পয়সাও নেই। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ালেন বলিউড তারকা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট ফেডারেশনকে (cine and TV artist forum)ঋত্বিক ২০ লক্ষ টাকা দান করলেন । সেইসঙ্গে দারিদ্র্যসীমার নিচে রয়েছেন এমন শিল্পী-কলাকুশলীদের জন্য বিনামূল্যে রেশন পাঠানোর ব্যবস্থাও করলেন।

 

যদিও এই প্রথম নয়। গত বছর লকডাউনের সময়েও মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পী কলাকুশলীদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন হৃতিক। গত বছর তিনি ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। সেই টাকায় খাদ্যসামগ্রী পেয়ে উপকৃত হয়েছিলেন ফিল্ম এবং টেলিভিশনের সঙ্গে যুক্ত প্রায় ৫ হাজার কর্মী ও তাদের পরিবার। দ্বিতীয় সংক্রমণেও উদ্যোগী ভূমিকা নেওয়ায় হৃতিক সম্পর্কে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট ফেডারেশনের সভাপতি অমিত বহেল বলেন, “ওই টাকায় কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করছি আমরা। পাশাপাশি রেশন পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করছি।”

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...