Saturday, April 4, 2026

ছেলের নামের বাংলা বানান নিয়ে বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায়, জবাব দিলেন মা 

Date:

Share post:

মাত্র দুদিন হল নিজের সদ্যোজাত ছেলের নাম ও ছবি প্রকাশ্যে এনেছেন ‘ মা’ শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) । আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পোস্ট। সবই ঠিক আছে কিন্তু সামান্য গোল বেধেছে। সদ্যোজাত শিশু পুত্রের বাংলা নামের বানান কী হবে?কোনটা ঠিক বানান। এ নিয়ে বেশ বিভ্রান্তি শুরু হয় সোশ্যাল মহলে। হিন্দি কিংবা ইংরেজি ভাষায় বানান নিয়ে সমস্যা না হলেও বাংলায় কী হতে পারে ছেলের নাম, তা নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়ে যান একজন। টুইট করে লেখেন, ‘বাংলায় নামের উচ্চারণ কেউ বলতে পারছে না।’ সঙ্গে জুড়ে দেন দেবয়ান নামটির চার বানান— ১. দেবায়ন ২. দেবযান ৩. দেবয়ান ৪. দেব্যান।

 

এবার সরাসরি ময়দানে নামেন শ্রেয়া। নামকরণ জনিত সমস্যার দ্রুত নিষ্পত্তি করলেন স্বয়ং মা শ্রেয়া ঘোষাল। টুইটটিকে রিট্যুইট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় Devyaan-এর নামের সঠিক বানান – দেবয়ান, দেবয়ান মুখোপাধ্যায় (devyaan Mukherjee)। ছেলের জন্মের ১৩ দিনের মাথায় পুত্রের ছবি এবং নাম সোশ্যাল মিডিয়ায় নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন শ্রেয়া। সকলকে ধন্যাবাদ জানিয়ে টুইটও করেন তিনি। লেখেন, ‘শনিবার বিকেলে ঈশ্বরের আশীর্বাদে পুত্র সন্তান হয়েছে আমাদের। এই অনুভূতি আগে কখনও হয়নি। শিলাদিত্য, আমি এবং আমাদের পরিবারের সকলে খুব খুশি। আপনাদের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ।’

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...