Saturday, April 4, 2026

আদালতে গৃহবন্দি থাকার আবেদন ছত্রধরের 

Date:

Share post:

গৃহবন্দি (House Arrest) থাকার আবেদন জানালেন ছত্রধর মাহাতো। রাজধানী এক্সপ্রেস ‘হাইজ্যাক’ মামলায় গত ২৮ মার্চ ছত্রধরকে গ্রেফতার করে এনআইএ। আগামী সোমবার সেই মামলার শুনানি। তার আগে নিজের আইনজীবী মারফৎ গৃহবন্দি থাকার আবেদন জানালেন জঙ্গলমহলের এই নেতা।
রাজ্যের প্রথম দফার নির্বাচনের পরেই ছত্রধর মাহাতোকে ঝাড়গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। ২০০৯ সালের অক্টোবর মাসে ঝাড়গ্রামে রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক হয়েছিল। সেই মামলাতেই গ্রেফতার করা হয় তাঁকে। আপাতত জেল হেফাজতে রয়েছেন তিনি ।

শুক্রবার ছত্রধর মাহাতোর আইনজীবী আদালতের দ্বারস্থ হন। ছত্রধরকে গৃহবন্দি রাখার আবেদন জানান তিনি। রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতি এবং তাঁর শারীরিক অসুস্থতাকে সামনে রেখেই আইনজীবী এই আবেদন জানান।

যদিও আদালত সোমবার মামলার শুনানির দিন ধার্য করেছে।

২০০৯ সালের ২৭ অক্টোবর ছত্রধরের মুক্তির দাবিতে ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনে রাজধানী এক্সপ্রেস আটকানোর অভিযোগে ছত্রধরের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলারই পুনর্তদন্ত চেয়ে আদালতে গিয়েছিল এনআইএ। এছাড়াও ২০০৯ সালে লালগড়ের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনে ছত্রধর-সহ ৩৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ধারায় মামলা হয়। ২০১০ সালে তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। সেই মামলায় গ্রেফতার হয়েছিলেন ছত্রধর। সে সময় জামিনও পান।
১১ বছর পর এই বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পান ছত্রধর। কিন্তু প্রথম দফার ভোটের পরদিনই কাকভোরে তাঁর আমলিয়া গ্রামের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের সঙ্গে নিয়ে হানা দেয় এনআইএ।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...