Saturday, April 4, 2026

টিকা নষ্টের প্রবণতায় লাগাম টানতে অবিলম্বে পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

বারবার কেন্দ্রের তরফে সতর্ক করে বলা হয়েছে টিকা যাতে নষ্ট হয় সেদিকে রাজ্যগুলিকে গুরুত্ব দেওয়ার জন্য। যদিও সে প্রবণতায় এখনো লাগাম টানা সম্ভব হয়ে ওঠেনি। এহেন অবস্থায় মাঝেই করোনা টিকা(covid vaccine) যাতে নষ্ট না হয় তার জন্য যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট আধিকারিকদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)।

শুক্রবার দেশে করোনা টিকা করনের হাল-হকিকত জানতে রিভিউ বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পিযুষ গোয়েল ও তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাড়েকর। এই বৈঠক থেকেই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় আধিকারিকদের নির্দেশ দেন টিকা যাতে নষ্ট না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য। পাশাপাশি বৈঠকের পর কেন্দ্রে তরফের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, এদিনে বৈঠকে কেন্দ্রীয় আধিকারিকরা টিকাকরণের বিষয়ে বিশদ আলোচনা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। সেখানে দেশে কত ভ্যাকসিন মজুত রয়েছে কীভাবে টিকার উৎপাদন বাড়ানো যায় তা নিয়েও বিস্তারিত কথা হয়। টিকাকরণ নিয়ে সাধারণ মানুষের মনে ভীতি কাটাতে কীভাবে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে, তাও জানানো হয় প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন:দিলীপকে ঘিরে বিক্ষোভ দলীয় কর্মীদের, মেজাজ হারালেন বিজেপি রাজ্য সভাপতি

সমস্ত নথি খুঁটিয়ে দেখার পর আধিকারিকদের প্রধানমন্ত্রী বলেন, ‘টিকা নষ্টের হার এখনও অনেকটা বেশিই রয়েছে। এই সংখ্যা কমানোর জন্য দ্রুত পদক্ষেপ করা উচিত।’ পাশাপাশি রাজ্যগুলিতে মজুত টিকার অবস্থা সম্পর্কেও জানতে চান প্রধানমন্ত্রী। তাঁকে জানানো হয় যে, আগে থেকে রাজ্যগুলিকে মজুত টিকার পরিমাণ সম্পর্কে অবগত করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন। একইসঙ্গে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলিকেও উৎপাদন বাড়াতে আর্থিক সাহায্য থেকে শুরু করে কাঁচামালের যোগান দিয়ে সাহায্য করা হচ্ছে বলে জানান বৈঠকে উপস্থিত আধিকারিকরা।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...