Saturday, April 4, 2026

তামিলনাড়ুতে বাড়ল লকডাউনের মেয়াদ, বেশ কিছু ক্ষেত্রে মিলবে ছাড়

Date:

Share post:

তামিলনাড়ুতে আরও এক সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন আগামী ১৪ জুন পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন। যদিও এবারের লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার।
লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে সরকারের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পাড়ার ভিতরের খুচরো দোকান, সব্জি, ফল, ফুল ও মাংসের দোকান সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। মাছের বাজারেও ছাড় দেওয়া হয়েছে। ৩০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস কাজ চালাতে পারে বলেই জানানো হয়েছে। এ ছাড়া দেশলাই বাক্স তৈরির কারখানায় ৫০ শতাংশ কর্মীর অনুমতি দেওয়া হয়েছে।
এছাড়াও তামিলনাড়ুর কিছু জেলায় বৈদ্যুতিন সরঞ্জাম, বই, হার্ডওয়্যারের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্ত জায়গায় ই- রেজিস্ট্রেশন থাকলে ট্যাক্সি ও অটো চলাচল করতে পারবে।

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...