Wednesday, June 24, 2026

দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর অ্যাকাউন্ট থেকে ‘ব্লু টিক’ তুলে নিল টুইটার

Date:

Share post:

দেশের উপরাষ্ট্রপতি(vice president) ভেঙ্কাইয়া নাইডুর(venkaiah Naidu) ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে চিরপরিচিত ব্লু টিক(blue tick) তুলে নিল টুইটার কর্তৃপক্ষ। আজ অর্থাৎ শনিবার সকাল থেকেই দেশের উপরাষ্ট্রপতি টুইটার অ্যাকাউন্ট(Twitter account) দেখা যাচ্ছে না ব্লু টিক। যদিও কী কারনে টুইটার দেশের এমন হাইপ্রোফাইল নাগরিকের বিরুদ্ধে এহেন সিদ্ধান্ত নিল সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।

উল্লেখ্য, দেশ-বিদেশের বিশিষ্ট মানুষজনের প্রোফাইলে এই ব্লু টিক দেওয়া হয় টুইটারে তরফে। ব্লু টিক থাকলে সহজেই বোঝা যায় ওই অ্যাকাউন্টের অধিকারী সমাজের বিশিষ্ট ব্যক্তি বা সেলিব্রিটি। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পাশাপাশি দেশের প্রায় সমস্ত মন্ত্রী, সমাজকর্মী, অভিনেতা-অভিনেত্রীদের টুইটার অ্যাকাউন্টে দেখা যায় এই ব্লু টিক। পাশাপাশি এই চিহ্ন থাকলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারেন অ্যাকাউন্টটি ওই ব্যক্তি বা সংস্থার প্রকৃত অ্যাকাউন্ট। এই সূত্রে এতদিন দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও স্বাভাবিক নিয়মে ব্লু টিকের অধিকারী ছিলেন। শনিবার থেকে হঠাৎ উপরাষ্ট্রপতির প্রোফাইল থেকে সরে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advt

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...