Wednesday, April 8, 2026

৩টি কিং কোবরা, ১টি পাইথন উদ্ধার, ধৃত ১

Date:

Share post:

দুর্লভ প্রজাতির পাইথন এবং তিনটি কিং কোবরা উদ্ধার করল বন দফতর। ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে চাচোল মহকুমার কান্ডারণ এলাকায়। এদিন ধৃতকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ধারায় মামলা রুজু করে মালদহ আদালতে তোলা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি বিরল জাতের কিং কোবরা এবং একটি পাইথন। এগুলো নিয়ে কোন একটি এলাকায় হাজির হয়েছিল ধৃত ওই ব্যক্তি।

আরও পড়ুন-গতকালের পর আজ ফের দিলীপ ঘোষের বৈঠক ঘিরে কর্মী -সমর্থকদের বিক্ষোভ

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় গাজোল ফরেস্ট রেঞ্জের বনদফতরের কর্মীরা। এরপরই হাতেনাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মাজিদ বেদে। তার বাড়ি কান্ডারণ গ্রামে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিভিন্ন বনজঙ্গল থেকে সাপ ধরে এরা গ্রামীণ এলাকায় খেলা দেখিয়ে থাকে। তবে পাইথন জাতের সাপ সচরাচর মালদাহে দেখা যায় না। এই জাতের সাপটিকে কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।

Advt

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...