Saturday, March 14, 2026

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি জানতে মুখ্যসচিবকে তলব রাজ্যপালের, আজ বিকেলেই বৈঠক

Date:

Share post:

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে বারবার রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। একের পর এক টুইট করে, নিজের টুইটার হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তিনি। এই প্রসঙ্গে আলোচনা করতে ফের রাজ্যের মুখ্যসচিবকে তলব করলেন জগদীপ ধনকড়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (Harikrishna Dwivedi) তলব করেছেন তিনি। টুইট করে সে কথা জানিয়েছেন ধনকড়। বিকেলে তাঁকে রাজভবনে আসতে বলা হয়েছে। এই একই ইস্যুতে ঠিক এক মাসে আগে নির্বাচন শেষ হওয়ার পরেই প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay) ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন-কোর্ট বা CBI দফতরের জমায়েত কোনও কাজে বাধা দেয়নি, হাইকোর্টে সিংভি

রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন নয়৷ তবে নির্বাচনের পরে হিংসা প্রসঙ্গে সেই সংঘাত আরও তীব্র হয়েছে৷ বারবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে জগদীপ ধনকড়ের আক্রমণের কারণে তাঁর বিরুদ্ধে সাংবিধানিক পদে থেকেও রাজনীতি করার অভিযোগ তুলেছে শাসকদল। তৃণমূল নেতৃত্বের মতে, বিজেপি নেতার মত আচরণ করছেন ধনকড়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, বাংলা যখন ভ্যাকসিন পায় না, অক্সিজেন পায় না- তখন সেই বঞ্চনার কথা রাজ্যপাল টুইট করে বলেন না। অথচ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সব সময় তিনি সরব। সাংবিধানিক প্রধানের পদমর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন তিনি অভিযোগ তৃণমূল নেতৃত্বের।

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...